করোনা ভাইরাসে আক্রান্ত লা লিগা ক্লাবের ১৫ জন! বাড়তে পারে সংখ্যা

করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে আতঙ্কিত বিশ্ব। মারণ ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত বিশ্ব ফুটবলও। করোনার জেরে স্থগিত করে দেওয়া হয়েছে বিশ্বের সবকটি বড় ফুটবল টুর্নামেন্ট। আক্রান্ত হয়েছেন একাধিক ফুটবলার। এবার লা লিগার ক্লাব আলাভেসের ১৫ জন সদস্যের শরীরে মিলেছে মারণ ভাইরাস।

করোনার প্রভাব

করোনার প্রভাব

নোবেল করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই লক্ষেরও বেশি। স্পেনে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৬৩৮ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।

স্থগিত লা লিগা

স্থগিত লা লিগা

করোনা ভাইরাসের প্রভাবে ইতিমধ্যেই স্থগিত করে দেওয়া হয়েছে লিওনেল মেসি, সার্জিও রামোস সম্বৃদ্ধ স্পেনের লা লিগা ফুটবল টুর্নামেন্ট। ফুটবলারদের নিজ নিজ বাড়িতে পরিবারদের সঙ্গে থাকার অনুরোধ করা হয়েছে। ফের কবে শুরু হবে খেলা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আলাভেসের ঘোষণা

আলাভেসের ঘোষণা

স্প্যানিশ ফুটবল দল আলাভেসের তরফে জানানো হয়েছে যে তাদের ১৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত। তাঁদের মধ্যে ৭ জন ক্লাবের কোচিং সাপোর্ট স্টাফ বলেও জানানো হয়েছে। আক্রান্তদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে তাঁরা স্থিতিশীল বলেও আলাভেস কর্তৃপক্ষের দাবি। ক্লাবের অন্য সদস্যদেরও করোনা সংক্রান্ত শারীরিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আক্রান্ত মাতুইদি

আক্রান্ত মাতুইদি

২০১৮ সালে দ্বিতীয়বারের জন্য ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেই দলের অন্যতম সদস্য ৩২ বছরের ব্লেইসে মাতুইদি-র শরীরে করোনা ভাইরাস মিলেছে বলে খবর। ইতালিয় ক্লাব জুভেন্তাসের হয়ে পেশাদারি ফুটবল খেলেন এই ফ্রেঞ্চ তারকা। সেদেশে থাকাকালীনই তিনি মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর। মাতুইদি টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে জুভেন্তাস কর্তপক্ষ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 19, 2020, 11:48 [IST]
Other articles published on Mar 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+