২ বছর পর রিয়ালের লা লিগা খেতাব জয়ে উচ্ছ্বসিত রোহিত, পোস্ট ভাইরাল

நைல் ஓவரில் நடந்தது என்ன? தவானுக்கு காயம் ஏற்பட்டது எப்படி

দুই বছর পর রিয়াল মাদ্রিদের লা লিগা খেতাব জয়ে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। নিজের উচ্ছ্বাসের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছেন হিটম্যান। প্রিয় ক্লাবের সাফল্যের দিনে ঠিক কী লিখেছেন বিশ্বের অন্যতম সেরা সীমিত ওভারের ব্যাটসম্যান।

কী লিখেছেন রোহিত

কী লিখেছেন রোহিত

লা লিগার ভারতীয় অ্যাম্বাসেডর রিয়াল মাদ্রিদকে কতটা মনপ্রাণ দিয়ে ভালোবাসেন, তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। সার্জিও রামোসদের লিগ জয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি হিটম্যান। রিয়ালের জার্সি পরিহিত নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রোহিত। লিখেছেন, ঝুলিতে আরও একটি খেতাব। কঠিন সময়ে রিয়াল দলগত সমন্বয়েরে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মনে করেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

রিয়ালের লা লিগা জয়

রিয়ালের লা লিগা জয়

লি লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ভিল্লারিয়ালকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৯ মিনিটের মাথায় প্রথম গোল দেন করিম বেঞ্জিমা। ৭৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলও দেন ফ্রান্সের স্ট্রাইকার। ৮৩ মিনিটে ভিল্লারিয়ালের হয়ে ইবোরা এক গোল শোধ দিলেও তাঁরা ম্যাচে আর ফিরতে পারেননি। সেই সঙ্গে ৩৪ বারের জন্য লা লিগা চ্য়াম্পিয়ন হয়ে যান সার্জিও রামোসরা।

সাত পয়েন্টে এগিয়ে

সাত পয়েন্টে এগিয়ে

এই জয়ের ফলে ৩৭ ম্যাচ খেলে ৮৬ পয়েন্টে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। চির-প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে সার্জিও রামোসদের পয়েন্টের পার্থক্য ৭। দুই দলেরই আর একটি করে ম্যাচ খেলা বাকি রয়েছে। তাতে সাত পয়েন্টের ব্যবধান পূরণ করা সম্ভব নয়। তাই এক ম্যাচ বাকি থাকতেই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

দুই বছর পর খেতাব

দুই বছর পর খেতাব

দুই বছর পর ফের লা লিগা খেতাব ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। এবারেরটা নিয়ে মোট ৩৪ বার লা লিগা খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। দুই মরশুম পর ফের লিগ চ্যাম্পিয়ন হয়ে খেতাব সংখ্যায় লিওনেল মেসির বার্সেলোনাকে অনেকটাই পিছনে ফেলে দিল জিনেদিন জিদানের দল। এখনও পর্যন্ত ২৬ বার লা লিগা খেতাব জিতেছে বার্সেলোনা।

অসম বন্যা নিয়ে উদ্বিগ্ন ছেত্রীর গোটা দেশের কাছে সাহায্য প্রার্থনা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 17, 2020, 19:22 [IST]
Other articles published on Jul 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+