স্ত্রী রীতিকাকে পাশে নিয়ে ওয়ার্কআউট! কোয়ারেন্টাইন কেমন কাটছে? ভিডিও পোস্ট রোহিত শর্মার

World Cup 2019 : Ind Vs SL : சொன்னபடி செய்த கோலி.. அணியில் செய்த மாற்றம்- வீடியோ

সব কিছু ঠিকঠাক থাকলে এতদিনে আইপিএলে খেলে উঠে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি নিতেন। কোভিড সংকটে সেখানেই বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মাঝেই সব বাধা কাটিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের ঢাকে কাঠি। আমিরশাহী পৌঁছে তাই এক মুহূর্ত নষ্ট নয়, স্ত্রী রীতিকাকে সঙ্গী করে ফিটনেস চর্চা শুরু করে দিলেন রোহিত শর্মা।

আবুধাবির বিশাল বহুল হোটেলে উঠছে মুম্বই ইন্ডিয়ান্স

আবুধাবির বিশাল বহুল হোটেলে উঠছে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএল খেলতে আট ফ্র্যাঞ্চাইজির ভারতীয় ক্রিকেটাররা গত সপ্তাহেই ধাপে ধাপে আমিরশাহী পৌঁছয়। আমিরশাহীর আবুধাবিতে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। সেখানেই বিশালবহুল সেন্টে রেজিস হোটেল এখন রোহিতদের আস্থানা। হোটেলে এখন ছয় দিন কোয়ারেন্টাইনে থাকছেন ক্রিকেটাররা।

স্ত্রীকে সঙ্গী করে শুরু ফিটনেস চর্চা

স্ত্রীকে সঙ্গী করে শুরু ফিটনেস চর্চা

সেই আইসোলেশন পর্বেই ফিটনেসে বাড়তি গুরুত্ব দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। স্ত্রীকে সঙ্গে নিয়ে রোহিত পুস আপ, ক্রাঞ্চ, স্কোয়াট, জগিংয়ের মতো একাধিক এক্সারসাইজ করেছেন। নিজের ইনস্টাগ্রামে হিটম্যান সেই ভিডিও পোস্ট করেন।

বাইশ গজে রোহিতের শেষে ম্যাচ

বাইশ গজে রোহিতের শেষে ম্যাচ

বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার রোহিত শর্মা দেশের জার্সিতে খেলেছেন। এরপর হিটম্যানের আর মাঠে ফেরা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে পায়ের পেশিতে চোট পান। যে চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ফিল্ডিং করতে পারেননি তিনি। আইপিএল দিয়েই তাঁর ক্রিকেটে ফেরার কথা রয়েছে।

করোনাকে কীভাবে হারাবেন, বার্তা দিলেন হিটম্যান

করোনাকে কীভাবে হারাবেন, বার্তা দিলেন হিটম্যান

ইনস্টাগ্রামে অন্য এক ভিডিওতে করোনা পরবর্তী সময়ে খেলার দুনিয়ায় তারকারা কোভিড ১৯ ভাইরাসকে কীভাবে হারাতে পারেন জানিয়েছেন হিটম্যান। ভিডিওতে রোহিত জানিয়েছেন, 'ভারতীয় খেলার দুনিয়া দীর্ঘদিন ধরে মাঠে ফেরার জন্যে অপেক্ষা করছে, ক্রিকেটাররা দারুণ একটা কভার ড্রাইভ, ফুটবলাররা ভলিতে দারুণ একটা গোল করার জন্যে মুখিয়ে। মাঠে নেমে সেটা করতে পারলে কোভিডের বিরুদ্ধে দিনের শেষে আমাদের জয় আসবে। এভাবেই আমরা খেলার দুনিয়ায় তারকারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ম্যাচ উইনার হতে পারি।'

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

একই দলের জার্সিতে খেলা ক্রিকেটারদের সেরা আইপিএল একাদশ দেখে নেওয়া যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 25, 2020, 17:34 [IST]
Other articles published on Aug 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+