করোনায় স্তব্ধ ফুটবল, স্পেনকে বিপুল পরিমাণ আর্থিক অনুদান লা লিগার

4வது ஒருநாள் போட்டி... இந்தியா முதலில் பேட்டிங்

করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বিশ্ব। বন্ধ হয়ে রয়েছে ফুটবল সহ বিশ্বের সব ধরনের ক্রীড়া টুর্নামেন্ট। এহেন পরিস্থিতিতে স্প্যানিশ ক্রীড়ার মানোন্নয়নে চার বছরের হিসেবে প্রতি বছর বড় ধরনের আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় লা লিগা।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী সাড়ে ২৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ১ লক্ষ ১৮ হাজার মানুষের। কেবল স্পেনে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২১ হাজারেরও বেশি মানুষের।

বন্ধ ফুটবল

বন্ধ ফুটবল

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে স্পেনের জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট লা লিগা ও কোপা দেল রে। একই কারণে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগও স্থগিত করে দিয়েছে উয়েফা। চলতি বছরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো কাপ। তা করোনা ভাইরাসের জন্য এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

ক্যাম্প ন্যু নিয়ে বড় সিদ্ধান্ত

ক্যাম্প ন্যু নিয়ে বড় সিদ্ধান্ত

দলের ফুটবলারদের বেতন দানের পর এবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু-র টাইটেল রাইটস হস্তান্তরের সিদ্ধান্ত নিল বার্সেলোনা কর্তপক্ষ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আর্থিক তহবিল সংগ্রহের উদ্দেশে এই পদক্ষেপ বলে মঙ্গলবার জানিয়ে দেয় বার্সেলোনা কর্তপক্ষ।

লা লিগার সাহায্য

লা লিগার সাহায্য

করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ফুটবল সহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট। এই পরিস্থিতিতে স্পেনের নিচু স্তরের ফুটবল ক্লাব, খেলোয়াড় এবং অন্যান্য ক্রীড়া ক্ষেত্রের মানোন্নয়নে চার বছর টানা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লা লিগে। ঠিক হয়েছে, প্রতি বছর ৪২৪ কোটি টাকা অনুদান দেবে স্পেনের এই জনপ্রিয় ফুটবল লিগ কর্তপক্ষ। লা লিগার এই সিদ্ধান্তে মুগ্ধ বিশ্বের ক্রীড়া মহল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 22, 2020, 11:52 [IST]
Other articles published on Apr 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+