লিভারপুলের টানা জয়, ম্যাঞ্চেস্টার সিটি-কে ছুঁল ইয়ুর্গেন ক্লপের দল

প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে অনন্য রেকর্ডের মালিক হল অপ্রতিরোধ্য লিভারপুল এফসি। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে এক আসনে বসল ইয়ুর্গেন ক্লপের দল। একই সঙ্গে পয়েন্টের নিরিখে প্রিমিয়ার লিগ তালিকায় ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন মহম্মদ সালাহরা।

পিছিয়ে পড়েও জয়

পিছিয়ে পড়েও জয়

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে আসা শুধু নয়, জিতল লিভারপুল। ম্যাচের ৯ মিনিটের মাথায় লিভারপুলের জর্জিনহো উইজনালডাম প্রথম গোল দেন। ১২ মিনিটে সেই গোল শোধ দেন ইসা ডিয়োপ। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ৫৪ মিনিটে দুর্দান্ত গোল দিয়ে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন পাবিও পাবলো ফোরনালস। গোল শোধ দিতে পরের ১৪ মিনিট বেশ কসরৎ করতে হয় লিভারপুলকে। ৬৮ মিনিটে মহম্মদ সালাহ-র গোলে ম্যাচে সমতায় ফেরে ইয়ুর্গেন ক্লপের দল। ৮১ মিনিটে সাদিও মানের গোলে ম্যাচে জয় নিশ্চিত হয় লিভারপুলের।

টানা জয়

টানা জয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল লিভারপুল। গত বছরের ২০ অক্টোবর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করেছিল ইয়ুর্গেন ক্লপের দল। তারপর থেকে সবকটি ম্যাচই জিতেছে তারা। একই সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির তিন বছরের পুরনো রেকর্ডও ধরে ফেলেছে লিভারপুল।

ম্যান সিটির রেকর্ড

ম্যান সিটির রেকর্ড

২০১৭-র অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রিমিয়ার লিগে টানা ১৮টি ম্যাচ জিতেছিল ম্যাঞ্চেস্টার সিটি। ওয়েস্ট হ্যামকে হারিয়ে সেই রেকর্ড ধরে ফেলেছে লিভারপুল। এবার তা টপকে যেতে বদ্ধপরিকর ইয়ুর্গেন ক্লপের দল।

লিগ তালিকা

লিগ তালিকা

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় দলের সঙ্গে ২২ পয়েন্টের পার্থক্য গড়ে নিয়েছে লিভারপুল এফসি। ২৭ ম্যাচ খেলে ৭৯ পয়েন্টে অবস্থান করছে ইয়ুর্গেন ক্লপের দল। লিগ চ্যাম্পিয়ন হতে অবশিষ্ট ১১ ম্যাচে ১২ পয়েন্ট পেতে হবে লিভারপুলকে। সমপরিমাণ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 25, 2020, 11:56 [IST]
Other articles published on Feb 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+