
কী শাস্তি
ইপিএলে এখনও ঘরের মাঠে সালাহ-সাদিও মানেদের তিনটি হোম ম্যাচ খেলার কথা রয়েছে। এই তিন ম্যাচ অ্যানফিল্ডে খেলা থেকে বঞ্চিত হতে পারেন লিভারপুল।

কেন শাস্তি
ইংল্যান্ডে করোনা পরিস্থিতির প্রকোপ কমলেও দেশ জুড়ে সতর্কতা জারি রয়েছে। বিশ্বে করোনা আক্রান্তের পরিমাণ প্রতিদিনই বাড়ছে, এই পরিস্থিতিতে ফের যাতে ভাইরাসের কবলে পরতে না হয়, সেই কারণেই প্রশাসনের তরফ থেকে নাগরিকদের সামাজিক দূরত্ব মেনে চলার বার্তা দেওয়া ছিল। এরপরও রেডস সমর্থকরা প্রিমিয়ার লিগ জয়ের পর রাস্তায় জমায়েত করে বাঁধনছাড়া উচ্ছ্বাস করেছে। লিভারপুলের ফ্যানদের এই উৎসব বন্ধ না হলে কঠোর সিদ্ধান্ত নিয়ে তিনটি হোম ম্যাচ অ্যান্ডফিল্ড থেকে সরিয়ে দেওয়ার কড়া পদক্ষেপ নিতে পারে প্রশাসন।

দেদার আলিঙ্গণ, বাজি ফাটিয়ে উৎসব
করোনা সংক্রমণ প্রতিরোধের কোনও নিয়মের পরোয়া না করে হাজার হাজার সমর্থক পায়ার হেড, লিভার বিল্ডিং লাগোয়া জায়গায় পথে নেমে সেলিব্রেশন সারে। করোনার রুখতে জমায়েত নিষিদ্ধ হলেও লিভারপুল শহরের বিভিন্ন জায়গায় ফ্যানেরা আলিঙ্গন, গান গাওয়া, নাচ করে বাজি ফাটিয়েছে।

বাঁধছাড়া উৎসব পালনে গ্রেফতার ১৫
ক্লাবের সমর্থকদের এই আচরণের কারণে ১৫ জন গ্রেফতারও হন। পুলিশ লাঠিচার্জ করেও জমায়েত রুখতে পারেনি। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।


Click it and Unblock the Notifications
হাতে মাত্র ১৫ দিন! নইলে বড় জটিলতায় পড়তে চলেছে ইস্টবেঙ্গল


















