মেসির রেকর্ড হ্যাট্রিক, সুয়ারেজের 'ব্যাক হিল'-এ লিগ শীর্ষে বার্সেলোনা

இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா- வீடியோ

হ্যাট্রিক করে নৌ ক্যাম্পে ব্যালন ডি'অর জয়ের উদ্‌যাপনটা সারলেন লিও মেসি। মেসির রেকর্ড হ্যাট্রিকের সুবাদে লা লিগায় মায়োর্কাকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়ে লিগ শীর্ষে চলে যার বার্সা। মেসি ছাড়াও বার্সার হয়ে একটি করে গোল করেছেন সুয়ারেজ ও গ্রিজমান। মায়োর্কার হয়ে দুটি গোলই করেন আন্তে বুদিমির।

বার্সার হয়ে স্কারকার্ড খোলেন ফরাসি তারকা গ্রিজমান। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের বুদ্ধিদীপ্ত লম্বা ক্রসের সুবাদে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি গ্রিজমান। ৭ মিনিটেই দলকে এগিয়ে দেন। ম্যাচের ১৭ মিনিটে গ্রিজম্যানের পাস থেকে গোল করেন ষষ্ঠবার ব্যালন ডি'অর জয়ী। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে এক অসাধারণ গোল করেন মেসি। খেলার ৩৫ মিনিটে মায়োর্কার হয়ে গোল করে ব্যবধান কমান বুদিমির। তবে এর পাঁচ মিনিট পর আবার ব্যবধআন বাড়ান মেসি। এবারও বাঁ পায়ের শট। ৪১ মিনিটে রাকিটিচের বাড়ানো বল কোনাকুনি শটে জালে জড়ান মেসি।

দুই মিনিট পর বক্সের ভেতরে ডি জংয়ের বাড়ানো বলে ব্যাক হিল করে এক অসাধারণ গোল করেন লু্ইস সুয়ারেজ। ডি বক্সের ভেতর সুয়ারেজকে বল বাড়িয়ে জায়গা করে নিচ্ছিলেন ডি জং। ডিফেন্ডাররা তাঁকে মার্ক করতে সুয়ারেজ অনেকটা একা হয়ে যান। সুযোগ কাজে লাগিয়ে ব্যাক-হিল করে নিখুঁতভাবে বল জালে জড়ান এল-পিস্তেরো। ফলে প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার খেলায় খানিকটা ছন্দপতন ঘটে। ম্যাচের ৫২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন গ্রিজমান। এরপর এমন আরও বেশ কয়বার সুযোগ হাতছাড়া করে উল্টো গোল হজম করে বসে কাতালানরা। ৬৪ মিনিটে বুদিমির দ্বিতীয় গোলে ব্যবধান কমিয়ে ৪-২ করে ফেলেন। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মিনিট সাতেক আগে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফুটবল জাদুকর। এর সুবাদে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের (৩৫টি) গৌরব অর্জন করেন বার্সার প্রাণভোমরা। পাশাপাশি চলতি মরশুমের সর্বোচ্চ গোলদাতাও (১২টি) এখন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 8, 2019, 11:02 [IST]
Other articles published on Dec 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+