ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেতে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার।
দেশের মাটিতে কোপা আমেরিকার আসর শুরুর আগে চোটের কারণে টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছিলেন। সেসময়ই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল ব্রাজিলিয়ান এক মডেল। সেই মামলা শেষ পর্যন্ত আদালতে গড়ায়।
অভিযোগকারীর বয়ানের পর নেইমারকে জেরা করে পুলিশ। শেষ পর্যন্ত অবশ্য তদন্তে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি।
তদন্তকারী পুলিশ অফিসাররা নেইমারের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই বলে আদালতে জানিয়েছে। সেকারণেই এবার ফুটবলারের বিরুদ্ধে তদন্তে ইতি টানল পুলিশ। সাওপাওলোর আদালত দ্রুতই নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেতে চলেছেন নেইমার।
প্রসঙ্গত ব্রাজিলিয়ান মডেল নাজিলা ত্রিনদাদ অভিযোগ করেছিলেন, প্যারিসের এক হোটেলে গত মে মাসে নেইমার তাঁকে ধর্ষণ করেন। এরপর নেইমার ঐ মহিলার সঙ্গে হোয়াটস অ্যাপ চ্যাট সোশ্যাল মিডিয়ায় তুলে দেন। সেই থেকেই বোঝা যায়, অভিযোগকারী নেইমারের পরিচিত। শেষ পর্যন্ত অবশ্য অভিযোগকারী যথেষ্ট প্রমাণ দিতে না পারায়,মুক্তি পেতে চলেছেন নেইমার।
View this post on InstagramFaçam perguntas irei fazer um canal no YouTube respondendo vcs ; #bjs #najilatrindade
A post shared by najila trindade (@najilatrindad3) on