একই দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও নেইমার? স্বপ্ন দেখছেন ফুটবল ফ্যানেরা

WORLD CUP 2019 | VIJAY SHANKAR WISHES DK | விஜய் ஷங்கரின் வைரல் பதிவு- வீடியோ

একই দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও নেইমার? হ্যাঁ, ফুটবল দুনিয়ার এই মুহূর্তের তিন মহারথীর একই ক্লাবে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে।

বার্সলোনা ছাড়তে চাইছেন মেসি

বার্সলোনা ছাড়তে চাইছেন মেসি

আসন্ন মরশুমে মেসি-নেইমার ও রোনাল্ডোকে একই ক্লাবের জার্সিতে দেখলে অবাক হবেন না। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে লজ্জার ৮ গোল হজমের পর মেসি বার্সেলোনা ছাড়তে চাইছেন বলে খবর। লা-লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ, চলতি বছরে সেরা ট্রফি ক্যাবিনেটে তুলতে পারেনি মেসিরা। দল তৈরি, দল খেলানো নিয়ে মেসির সঙ্গে ম্যানেজমেন্টের মতামতে দেওয়ালও উঠেছে। যেকারণে ২০২০ সালেই মেসি ক্লাব ছাড়তে চান বলে খবর।

ক্লাব ছাড়তে পারেন রোনাল্ডো

ক্লাব ছাড়তে পারেন রোনাল্ডো

অন্যদিকে রোনাল্ডোর জুভেন্তাস দল চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। যারপর পর্তুগিজ সুপার স্টারেরও দল ছাড়া নিয়ে গুঞ্জন চলছে।

আসরে পিএসজি

আসরে পিএসজি

পিএসজি শিবিরে ব্রাজিলিয়ান তারকা নেইমার রয়েছেন। এবার ফরাসী ক্লাব নাকি মেসিকে সই করাতে চাইছে বলে খবর।

নেইমারের এজেন্ট যা বলেছেন

নেইমারের এজেন্ট যা বলেছেন

নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেরো এক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন, মেসিকে সই করাতে চায় পিএসজি। রিবেরো বলেছেন, 'পিএসজি কর্তারা সবাই মেসি ভক্ত। মেসিকে সই করানোটা পিএসজির স্বপ্ন। এ বছর সেই স্বপ্নটা সত্যিট হতেই পারে।'

রোনাল্ডোকে নিয়েও নাকি আগ্রহী পিএসজি

রোনাল্ডোকে নিয়েও নাকি আগ্রহী পিএসজি

আরও খবর শুধু মেসিই নয়, রোনাল্ডোর এজেন্টের সঙ্গেও নাকি কথা চালাচ্ছে পিএসজি। জল মাপতে দুই দিয়েই পথ খোলা রাখছে ফরাসি ক্লাব। তবে রোনাল্ডো এখনই জুভেন্তাস নাও ছাড়তে পারেন।

পিএসজির এই স্বপ্ন কতটা সত্যি হবে?

পিএসজির এই স্বপ্ন কতটা সত্যি হবে?

যদিও একই দলে মেসি-নেইমার-রোনাল্ডো- পিএসজির এই স্বপ্ন কতটা সত্যি হবে সে ব্যাপারে সন্দিহান অনেকেই। কারণ করোনা ধাক্কায় বিশ্বের প্রতিটি ক্লাবই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মাঠে দর্শক নেই, যেকারণে টিকিট বিক্রি নেই, প্রতিটি ক্লাবেরই তাই বিপুল আর্থিক ক্ষতি। সেখানেই নেইমার দলে থাকা অবস্থায় মেসি বা রোনাল্ডো বা একসঙ্গে দুজনকে সই করানোর মতো অর্থ ব্যয় দিবাস্বপ্ন! তাই পিএসজির এই স্বপ্ন কতটা সত্যি হবে সেটা সময়ই বলবে।

পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড ক্রিকেটারের ২৬৭ রানের ম্যারাথন ইনিংসে মুগ্ধ সৌরভ যা লিখলেন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 23, 2020, 13:52 [IST]
Other articles published on Aug 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+