Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

টোকিও অলিম্পিকের আরও কাছে! বিশ্বকাপের আসরে ব্রোঞ্জ পদক জিতলেন দীপা কর্মকার

জার্মানির কোটবুসে, আর্টিস্টিক জিমনাস্টিকস-এর বিশ্বকাপের তৃতীয় দিনে ভল্ট ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতীয় জিমনাস্ট দীপা কর্মকার। ১৪.১০০ স্কোর করে যোগ্যতা অর্জন পর্বে ১৬ জনের মধ্যে ষষ্ঠ স্থানে ছিলেন ভারতীয় জিমন্যাস্টিক্স-এর রানী। কিন্তু ভল্ট ফাইনালে তিনি ১৪.৩১৬ স্কোর করে প্রথম তিনজনের মধ্যে জায়গা করে নিলেন।

এই ইভেন্টে স্বর্ণ পদক জেতেন ব্রাজিলিয় জিমনাস্ট রেবেকা আন্দ্রাদে। তাঁর স্কোর ১৪.৭২৮। আর দ্বিতীয় স্থান পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেড ক্যারি (১৪.৫১৬)।

এর আগে দুই বছর পর খেলায় ফিরে টুরস্কের মার্সিনে আর্টিস্টিক জিমনাস্টিক্স চ্যালেঞ্জ কাপে সোনৈা জিতেছিলেন দীপা। কিন্তু তারপর ফের এশিয়ান গেমসে হাঁটুর চোটের জন্য তাঁকে ব্যর্থতার মুখ দেখতে হয়েছিল। ভল্ট ফাইনালে উঠেও অংশ নিতে পারেননি। ছিটকে েতে হয়েছিল প্রতিযোগিতা থেকে।

জার্মানীর কোটবুসের এই প্রতিযোগিতা থেকে অলিম্পিকের যোগ্যতামান অর্জনের সুযোগ ছিল। দীপা এই ফলের জোরে সেইদিকে এঅনেকটাই এগিয়ে গেলেন।

ভারতের জিমনাস্টিক্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট রিয়াজ আহমেদ ভাটি জানিয়েছেন, 'দিপা এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করেছেন। এরপর দোহা ও বাকুতচে আরও দুটি টুর্নামেন্টে অংশ নেবেন তিনি। তবে এই ইভেন্টটিই ছিল সবচেয়ে কঠিন। তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দিকে অভিনন্দন। তাঁরা দেশকে গর্বিত করেছেন।' একই সঙ্গে তিনি ভারতের ক্রীড়া মন্ত্রক ও 'সাই'-কে তাঁদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ দিয়েছেন।

ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতলেও ব্যালান্স বিম ইভেন্টে বলার মতো রকিছু করে পারেননি দীপা। ১১.০৬৬ স্কোর করে ৩২ জন প্রতিয়োগীর মধ্যে নিচের দিকে শেষ করেন তিনি। ভারতের অপর দুই প্রতিযোগী রাকেশ পাত্র প্যারালাল বার ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ১৩.০৩৩ স্কোর করে ২৯ জনের মধ্যে ১৬ তম স্থানে পেয়েছেন। আর আশীষ কুমার ভল্ট ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে ১২.৮৬৬ স্কোর করে ২৭ জনের মধ্যে ২৩তম স্থানে শেষ করেন।

ভারতের আরেক আশা, মেলবোর্ন বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী বি অরুণা রেড্ডি ভল্ট ইভেন্টে হাঁটুতে চোট পেয়ে আগেই এই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন। তিনি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 25, 2018, 12:38 [IST]
Other articles published on Nov 25, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+