Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

সেমিফাইনাল হেরে চায়না ওপেনে অভিযান শেষ সাত্যিক-চিরাগের

চায়না ওপেনে অভিযান শেষ করল ভারতের সাত্যিক সাইরাজ- চিরাগ রেড্ডি জুটি। প্রত্যাশিত এই জুটি সেমিফাইনালে উঠেছিলেন। যদিও শেষ দুইয়ে পৌঁছতে পারলেন না।

এ দিন সেমিফাইনালের লড়াইয়ে চায়না ওপেনের শীর্ষবাছাই মার্কাস-কেভিন জুটির কাছে হেরে বসেন সাত্যিক-চিরাগ। ৪০ মিনিটের লড়াই শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার জুটি ম্যাচ জেতে ২১-১৬, ২২-২০ ব্যবধানে।

এদিন ম্যাচে আধিপত্য রেখে সাত্যিক-চিরাগকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনাল খেলবে মার্কাস-কেভিন। বিশ্বের এক নম্বর জুটি মার্কাস-কেভিনের বিরুদ্ধে এটি চলতি বছরে সাত্যিক-চিরাগের তৃতীয় হার। প্রসঙ্গত কিছুদিন আগে ফরাসি ওপেনের ফাইনালে উঠেও ইন্দোনেশিয়ার মার্কাস-কেভিনের কাছে সাত্যিক-চিরাগ হেরে বসেছিলেন। সেবার স্ট্রেট গেমে হেরে ভারতীয় জুটিকে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়।

চায়না ওপেনে এদিন ম্যাচের শুরুতে অবশ্য ভারতীয় জুটি এগিয়ে ছিল। প্রথম গেমে সাত্যিক-চিরাগ একসময় ৭-৪ ব্যবধানে এগিয়ে যায়। পরে ইন্দোনেশিয়ার জুটি ১১-৯ ব্য়বধানে পাল্টা এগিয়ে যায়। সেখান থেকেই ১৪-৯ এবং শেষ পর্যন্ত ২১-১৬ ব্যবধানে মার্কাস-কেভিন জুটি প্রথম গেমে জয় পায়।

দ্বিতীয় গেমে এরপর লড়াই করলেও ভারতীয় জুটি শেষরক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হলেও ভারতীয় জুটি ২০-২২ ব্যবধানে হেরে বসেন। এর আগে মেয়েদের সিঙ্গলসে সিন্ধু-সাইনা, ছেলেদের সিঙ্গলসে পারুপল্লী কাশ্যপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 9, 2019, 17:54 [IST]
Other articles published on Nov 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+