
বাড়ছে মৃতের সংখ্যা
করোনা ভাইরাস ক্রমে প্রভাব বিস্তার করছে ভারতে। দেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৩ জন। আক্রান্তের সংখ্যা সাড়ে ছশো ছাড়িয়েছে। অন্ধপ্রদেশ ও তেলাঙ্গানাতেও প্রভাব ফেলেছে মারণ ভাইরাস। বিশ্বব্যাপী ২১ হাজারেও বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ।
|
পাশে সিন্ধু
বিশ্বব্যাপী তৈরি হওয়া ঘোর দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিশ্বজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু। করোনা মোকাবিলা ও মানুষের সেবায় অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা সরকারকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন হায়দরাবাদি। টুইটারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিন্ধু।

অলিম্পিকের স্বপ্ন
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, ২০১৬ রিও অলিম্পিকে রূপো জেতেন। ২০২০ টোকিও অলিম্পিকে সোনা জয়ের জন্য বদ্ধপরিকর ছিলেন হায়দরাবাদি। কিন্তু করোনার জন্য গেমস এক বছর পিছিয়ে যাওয়ায় লক্ষ্যে পৌঁছতে আরও অপেক্ষা করতে হবে সিন্ধুকে। যদিও এই সময়ের মধ্যে নিজেকে আরও তৈরি করে নিতে চান বিশ্বজয়ী শাটলার।

সৌরভ ও গম্ভীরের সাহায্য
করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশের গরিব মানুষদের ৫০ লক্ষ টাকার চাল দেওয়ার কথা ঘোষণা করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের সাংসদ তহবিল থেকে সরকারকে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও।


Click it and Unblock the Notifications




















