এতদিন চলছিল চার দেশীয় টুর্নামেন্ট। যা জিতে গিয়েছএ ভারত। এইবার শুরু হবে বিশ্বকাপ! পুল সি-এর শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টারফাইনালে প্রবেশ করার পর এভাবেই তাদের জয় ও আগামি ম্য়াচকে বর্ণনা করলেন ভারতীয় হকি দলের প্রধান কোচ হরেন্দ্র সিং।
আর একটি ম্য়াচ জিতলেই ১৯৭৫ সালের পর আবার হকি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছবে ভারত। তবে তা নিয়ে বাড়তি চাপ নিচ্ছে না ভারতীয় দল। কোচ হরেন্দ্র সিং জানিয়েছেন, তাঁরা ছোট ছোট লক্ষ্য ধরে এগোচ্ছেন বিশ্বকাপে। প্রথম লক্ষ্য় ছিল ক্রসওভার পর্ব খেলে পরের কোয়ার্টার ফাইনালে ওঠার উদ্বেগ এড়ানো।
প্রথম ম্যাচে দক্ষিণ ঐআফ্রিকার বিরুদ্ধে বড় জয়, তারপর বেলজিয়ামের সঙ্গে ড্র, তারপর ফের কানাডার মতো দলকে ৫-১ গোলে হারিয়ে সেই লক্ষ্যে সফল হয়েছে দল। কোচ জানিয়েছেন এতে তিনি খুশি। কিন্তু এখনও কাজ বাকি, তাই সেই খুশিতে ভেসে যাচ্ছেন না তিনি।
দলের দারুণ জয়ের মধ্যেও তাঁর মনে খচখচ করছে ক্লিন শিট রাখতে না পারার বিষয়টি। তাঁর মতে কোনও দল ক্লিন শিট রেখে পরের ম্যাচে নামলে স্বাভাবিকভাবেই চাপে থাকে পরের ম্যাচের প্রতিপক্ষ। কানাডা একটি গোল দেওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে।
তবে তিনি ও কানাডা ম্যাচের নায়ক ললিত উপাধ্যায় দুজনেই একটি বিষয় নিয়ে উচ্ছ্বসিত, তা হল এই ভারতীয় দলে প্রতিটি পজিশনেই খেলার মতো বিকল্প রয়েছে হাতে। কানাডার বিরুদ্ধে যেমন অধিনায়ক মনপ্রিত খেলতে না পারলেও আক্রমণভাগ থেকে নিচে নেমে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন ললিত। তিনি নিজে জানিয়েছেন, কোচ হরেন্দ্র সব খেলোয়াড়কে এতভাল চেনেন, যে কে কোথায় কার্ষকরী হতে পারেন, তা তাঁর চেয়ে ভাল কেউ জানেন না।
After achieving victory in #INDvCAN, Chief Coach @HarendraSingh66 believes the tone of the tournament will change now that they have reached the knockouts, and says the team have spent years preparing for this opportunity.#IndiaKaGame #HWC2018 #DilHockey pic.twitter.com/Hk0gBJyP7L
— Hockey India (@TheHockeyIndia) December 8, 2018
আগামী ১৩ ডিসেম্বর ভারত কোয়ার্টার ফাইনাল খেলবে। তাদের প্রতিপক্ষ ঠিক হবে ক্রসওভার পর্বে।