
এবার ভারতীয় দলে উপসর্গহীন সংক্রমণ
জলন্ধরের হকি খেলোয়াড় মনদীপের শরীরে করোনা জীবাণুর কোনও উপসর্গ নেই। ২০ অগাস্ট থেকে বেঙ্গালুরুতে ভারতীয় হকির জাতীয় দলের ক্যাম্প শুরু হতে চলেছে। এর আগে প্রতিটি খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই ডাক্তারদের পরীক্ষায় একের পর খেলোয়াড়ের করোনা সংক্রমণ ধরা পড়ছে।

আগের পাঁচ খেলায়াড় কারা
অধিনায়ক মনপ্রীত ছাড়াও জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সুরেন্দর কুমার, জসকরন সিং, কৃষান বি পাঠক এবং ড্র্যাগ-ফ্লিকার বরুণ কুমার করোনায় আক্রান্ত হন।

সাইয়ে যোগ দিয়েই করোনা রিপোর্ট পজিটিভ
দীর্ঘ একমাসের ছুটি কাটিয়ে সদ্য জাতীয় হকি দলের সদস্যরা সাইয়ের বেঙ্গালুরুর সাউথ সেন্টারের শিবিরে যোগ দিয়েছেন। সেখানেই অধিনায়ক সহ মোট পাঁচ জনের করোনা ধরা পড়েছিল। সেই তালিকা বেড়ে এবার সংখ্যা ছয়ে দাঁড়াল।

দেশে করোনা সংক্রমিতের মোট সংখ্যা
ভারতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ লক্ষ ৫৩ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু ৪৩ হাজার ৩৭৯ জনের। ১৪ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৮ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন।


Click it and Unblock the Notifications

নতুন বিনিয়োগকারীর সঙ্গে আইএসএল খেলা নিয়ে ৮০ শতাংশ নিশ্চিত ইস্টবেঙ্গল


















