হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল ভারত। এর ফলে ক্রস-ওভার স্টেজে আর ভারতে যেতে হচ্ছে না। শনিবার গ্রুপ স্টেজের শেষ ম্য়াচে কানাডাকে ৫-১ গোলে হারায় ভারত। ভারতের ললিত উপাধ্যায় দুটো গোল করেন। এছাড়াও ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত সিং, কানগুজাম, অমিত রোহিদাস।
India display sheer dominance to beat @FieldHockeyCan in the final pool-stage fixture of the OHMWC Bhubaneswar 2018 and make their way to the Quarter Finals. Here are the moments captured from the match.
— Hockey India (@TheHockeyIndia) December 8, 2018
ALBUM: https://t.co/9T8sZapUIC#IndiaKaGame #HWC2018 #DilHockey #INDvCAN pic.twitter.com/IyjCPgeJdh
ভূবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এদিন খেলার শুরু থেকেই ভারত আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে। যার জেরে খেলা শুরুর মাত্র বারো মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে এই গোল তুলে নেয় ভারত। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে তেড়েফুঁড়়ে আক্রমণে নামে কানাডা। সেইসঙ্গে কানাডার রক্ষণ এই সময় অসাধারণ খেলে। যার জেরে ভারতের একের পর এক আক্রমণ কানাডার রক্ষণের সামনে আঁছড়়ে পড়ে। এরই মধ্যে খেলার উনচল্লিশ মিনিটে গোল একটি গোল করে খেলায় সমতা ফেরায় কানাডা। ফ্লোরিস ভ্যান সন কানাডার হয়ে গোলটি করেন।
.@varunhockey feels sticking to the team strategy was instrumental in clinching the comfortable victory over @FieldHockeyCan. He says the team will give all their efforts in a similar fashion during the Quarter Final as well.#IndiaKaGame #DilHockey #HWC2018 #INDvCAN pic.twitter.com/QvXiz10NaX
— Hockey India (@TheHockeyIndia) December 8, 2018
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে চার-চারটি গোল তুলে নেয় ভারত। সহ-অধিনায়ক চিঙ্গলেনসানা কাঙ্গুজাম ৪৬ মিনিটে একটি গোল করে ব্যবধান বাড়ান। এই গোলের রেশ মিটতে না মিটতেই ফের গোল। এবার ভারতের হয়ে ব্যবধান বাড়ান ললিত উপাধ্যায়। তিনি ৪৭ মিনিটে গোলটি করেন। ৫১ মিনিটে অমিত রোহিদাস একটি গোল করেন। এর ফলে ভারত ৪-১ ব্যবধানে এগিয়ে যায়। খেলার একদম শেষমুহূর্তে ৫৭ মিনিটে ললিত আরও একটি গোল করেন। এর ফলে ললিত এদিনের ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটি তুলে নেন এবং সেইসঙ্গে ভারতের গোলের সংখ্যা ৫-এ নিয়ে যান।
ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে রীতিমতো উচ্ছ্বসিত দেখায় ভারতীয় দলের কোচ হরেন্দ্র সিং-কে। তিনি জানান, 'দল এখন নক-আউট পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই সুযোগের জন্য দীর্ঘদিন ধরে দল প্রস্তুতি নিয়েছে।'
After achieving victory in #INDvCAN, Chief Coach @HarendraSingh66 believes the tone of the tournament will change now that they have reached the knockouts, and says the team have spent years preparing for this opportunity.#IndiaKaGame #HWC2018 #DilHockey pic.twitter.com/Hk0gBJyP7L
— Hockey India (@TheHockeyIndia) December 8, 2018
ম্যাচের পর মাঠের মধ্যেই এদিনের নায়ক ললিত উপাধ্যায় বলেন, 'আমরা অনেকগুলো সুযোগ নষ্ট করেছি, না হলে ব্যবধান আরও বাড়তে পারত।'
"We missed few chances in the first half, but in the second half we were rock solid in our focus to win this match," says @lalithockey, who netted a brace & was adjudged the Man of the Match in today's encounter against @FieldHockeyCan.#IndiaKaGame #DilHockey #HWC2018 #INDvCAN pic.twitter.com/eyWh4KEdFo
— Hockey India (@TheHockeyIndia) December 8, 2018