Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

চক দে ইন্ডিয়া! ট্রফি জিতে দেশে ফিরল ভারতীয় মহিলা হকি দল

ভারতীয় মহিলা হকিতে চক দে ইন্ডিয়া! বিদেশের মাটিতে তেরঙা উড়িয়ে দেশে ফিরল ভারতীয় মহিলা হকি দল।

রবিবার হিরোসিমায় জাপানকে ৩-১ গোলে হারিয়ে এফআইএইচ ওমেন্স সিরিজের ফাইনাল জিতেছে ভারতীয় মহিলা হকি দল। সেই সঙ্গে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ নিশ্চিত করেছে রানি রামপলরা। সোমবার দেশে ফিরলে বিমানবন্দরে ফুলের মালায় চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানায় হকি অ্যাসোসিয়েশন। ভারতীয় মহিলা দলের এই সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন।

টুর্নামেন্টে এবার দারুণ পারফর্ম্যান্স ভারতীয় মহিলা হকি দলের। ভারত টুর্নামেন্টে ৩২টি গোল দিতে পেরেছে। হজম করেছে মাত্র ৫ গোল। টুর্নামেন্টের বেশীর ভাগ ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে রানিরা। টুর্নামেন্টের ফিজির বিরুদ্ধে সবচেয়ে বেশি ১১ গোল চাপিয়েছে ভারত।

একনজরে টুর্নামেন্টে ভারতের জার্নি-

উরুগুয়েকে ৪-১ হারায় ভারত

দক্ষিণ আফ্রিকাকে ৫-১ হারায় ভারত

পোল্যান্ডকে ৫-০ হারায় ভারতীয় দল

ফিজিকে ১১-০ গোল চাপায় ভারতের মেয়েরা

সেমিফাইনালে চিলিকে ৪-২ হারায় ভারত

ফাইনালে জাপানকে ৩-১ হারায় রানি রামপলরা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: hockey india ভারত হকি
Story first published: Tuesday, June 25, 2019, 11:46 [IST]
Other articles published on Jun 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+