
২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলা হকি দল। রাশিয়ার বিরুদ্ধে ১১-৩ এগ্রিগেটে এগিয়ে থেকে এই সফলতা অর্জন করেছেন আকাশদীপ সিং-রা। অন্যদিকে আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয় লেগে হেরেও এগ্রিগেটে এগিয়ে থেকে তৃতীয় বারের জন্য অলিম্পিকের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা হকি দল।
রাশিয়ার বিরুদ্ধে অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের প্রথম লেগ ৪-২ গোলে জেতে ভারতের পুরুষ হকি দল। দ্বিতীয় লেগের ম্যাচও ৭-১ গোলে জেতেন আকাশদীপ সিং-রা। যদিও ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল দেয় রাশিয়া। ১৭ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান ললিত উপাধ্যায়। ২৩ ও ২৯ মিনিটে গোল দিয়ে ভারতকে আরও কিছুটা এগিয়ে দেন আকাশদীপ সিং। ম্যাচের ৪৭ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোল দেন নীলকান্ত শর্মা। ৪৮ ও ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল দিয়ে ভারতের জয় নিশ্চিত করেন রূপিন্দর পাল সিং।
Kalinga se Tokyo tak! ✈️#TeamIndia have successfully sealed their spot in @Tokyo2020 Olympics by ousting as Champions in the two-legged @FIH_Hockey Olympic Qualifiers Odisha!#IndiaKaGame #INDvUSA #RoadToTokyo #Tokyo2020 #KalingaKalling #GiftOfHockey pic.twitter.com/KCQQ32Y2BW
— Hockey India (@TheHockeyIndia) November 2, 2019
অন্যদিকে আমেরিকার বিরুদ্ধে অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচ ৫-১ গোলে জিতেছিল ভারতের মহিলা হকি দল। দ্বিতীয় লেগে ৪-১ গোলে হেরেও এগ্রিগেটে মার্কিনিদের থেকে এগিয়ে থেকে টোকিও-র টিকিট নিশ্চিত করলেন রানি রামপালরা। এই নিয়ে তৃতীয় বারের জন্য অলিম্পিকে যোগ্যতা অর্জন করল ভারতের মহিলা হকি দল। তাতে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।