Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

নিউজিল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অলিম্পিক টেস্ট ইভেন্ট জিতল ভারতীয় হকি দল

দুই ম্যাচ আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে হার যে নিছকই দুর্ঘটনা ছিল, তা প্রমাণ করল ভারতীয় হকি দল। একই প্রতিপক্ষকে ৫-০ গোলে বিধ্বস্ত করে মধুর প্রতিশোধ নেওয়ার পাশাপাশি অলিম্পিক টেস্ট ইভেন্টও জিতলেন হরমনপ্রীত সিং-রা।

দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় হকি দল গত ম্যাচে হোম টিম জাপানকে ৬-৩ গোলে গুড়িয়ে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছয়। চ্যাম্পিয়নশিপের লড়াই নিউজিল্যান্ডকে সামনে পেয়ে সব হিসেব-নিকেশ চুকিয়ে নেওয়ার সংকল্প করে ভারতীয় হকি দল। এর প্রতিফলন ঘটে খেলাতেও।

ওই হকি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন নীল জার্সিধারীরা। সাত মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দিতে সক্ষম হন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম অর্ধে ১-০ গোলে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া। ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতের হয়ে ব্যবধান বাড়ান শামশের সিং।

ম্যাচের ২২, ২৬ ও ২৭ মিনিটে যথাক্রমে নীলকান্ত শর্মা, গুরসাহিবজিৎ সিং ও মনদীপ সিং-র স্টিক থেকে আসা গোল নিউজিল্য়ান্ডেপ বিরুদ্ধে বড় ব্যবধানে ভারতের জয় নিশ্চিত করে। ম্যাচের শেষ অর্ধে কিউই-রা খেলায় ফেরার চেষ্টা করলেও ভারতের শক্ত রক্ষণ তারা গলাতে পারেনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 21, 2019, 12:51 [IST]
Other articles published on Aug 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+