Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

থাইল্যান্ড ওপেনের ফাইনালে ভারতীয় জুটি সাত্বিক-চিরাগ

ব্যাডমিন্টনের থাইল্যান্ড ওপেনে ছেলেদের ডাবলস ফাইনালে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। শনিবার ব্যাংককে সেমিফাইনালের লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার জুটিকে থ্রিলার ম্যাচে হারালো সাইরাজ-চিরাগরা। ভারতীয় জুটির হয়ে ম্যাচের ফল ২২-২০, ২২-২৪, ২১-৯।

প্রথম দুটি গেমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ গেমে সাইরাজ-চিরাগের জুটি প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি। প্রথম গেমে দারুণ লড়াই করে ২২-২০ পয়েন্টে ভারতীয় জুটি জয় ছিনিয়ে নেয়।

এরপর দ্বিতীয় গেমে কোরিয়ান জুটি কো সুং হিউন ও শিন বেক দারুণ প্রত্যাঘাত দেয়। থ্রিলার লড়াইয়ে শেষ পর্যন্ত ২৪-২২ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নেয় তারা। ফাইনাল গেমে এরপর ভারতের জয়জয়কার। প্রতিপক্ষকে কোনও রকম লড়াইয়ের সুযোগ না দিয়ে ১২ পয়েন্টে গেম জিতে নেয় সাইরাজ-চিরাগ। ভারতের পক্ষে শেষ গেমের ফল ২১-৯।ফাইনালে সাইরাজ-চিরাগের প্রতিপক্ষ চাইনিজ জুটি লি হুই ও য়ু চেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 3, 2019, 17:28 [IST]
Other articles published on Aug 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+