Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার'-এ মনোনিত ভারতের মহিলা হকি দলের অধিনায়ক

'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার'-এর জন্য মনোনিত হলেন ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের তরফে রানি রামপালের নাম ওই পুরস্কার প্রাপকের সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য রানি রামপালের নেতৃত্বেই ভারতের মহিলা হকি পৌঁছে গিয়েছে অন্য উচ্চতায়। টোকিও অলিম্পিকের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন রানি রামপালরা। ওই টুর্নামেন্টে তাঁদের কাছ থেকে পদক আশা করছেন দেশের ক্রীড়া প্রেমীরা। সম্ভবত সেই কারণেই ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালকে 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার'-এর জন্য মনোনিত করা হয়েছে।

রানি রামপাল ছাড়াও ওই তালিকায় আরও ২৫ জন মহিলা অ্যাথলিটের নাম অন্তর্ভূক্ত করেছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। অন-লাইন ভোটিং-র মাধ্যমে পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ৩০ জানুয়ারি বিশ্বের সেরা অ্যাথলিটকে বেছে নেবে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। রানি রামপালকে এই পুরস্কার জেতাতে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসার বার্তা দিয়েছে ভারতীয় হকি ফেডারেশন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: hockey sports হকি খেলা
Story first published: Friday, January 10, 2020, 15:54 [IST]
Other articles published on Jan 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+