Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

মালয়েশিয়ায় অবাক করা পরাজয় সাইনার! দ্বিতীয় রাউন্ডে উঠলেন সিন্ধু-শ্রীকান্ত

বুধবার, সকলে বিস্মিত করে মালয়েশিয় ওপেন ব্য়াডমিন্টন ২০১৯-এর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সাইনা। থাইল্যান্ডের পর্নপাউই চোচুওং-এর বিরুদ্ধে পরাজিত হন ভারতীয় তারকা। ভারতের অপর দুই শাটলার পিভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত অবশ্য সহজেই স্ট্রেট গেমে নিজ নিজ ম্য়াচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

এই বছর সাইনা জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। ক্য়ারোলিন মারিন-কে পরাজিত করে ইন্দোনেশিয়া ওপেন মাস্টার্স টুর্নামেন্টেও জয়ী হয়েছিলেন। কিন্তু বুধবার অনামী প্রতিদ্বন্দ্বী চোচুওং-এর বিরুদ্ধে তিনি ২২-২০, ১৫-২১ ও ১০-২১ ফলে পরাজিত হন।

তার আগে পিভি সিন্ধুকেও অবশ্য জাপানী শাটলার আয়া ওহোরির বিরুদ্দে প্রথম গেমে কড়া মোকাবিলার মুখে পড়তে হয়েছিল। ২২-২০ ফলে তা জিতে নেওয়ার পর অবশ্য পরের গেম ২১-১২ ফলে জিতে ম্যাচ পকেটে পুড়ে ফেলেন সিন্ধু।

অপর ম্যাচে থাইল্যান্ডের ইশান মৌলানা মুস্তাফাকে ২১-১৮, ২১-১৬ ফলে হারাতে কিদম্বী শ্রীকান্ত সময় নেন মাত্র ৩৮ মিনিট। তবে পুরুষদের বিভাগে অন্য দুই ভারতীয় শাটলার এইচএস প্রণয় ও সমীর ভার্মাও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 3, 2019, 19:07 [IST]
Other articles published on Apr 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+