Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

এগিয়ে থেকেও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হারল ভারতীয় হকি দল

অলিম্পিক টেস্ট ইভেন্টে মালেশিয়াকে ৬-০ গোলে হারানোর পরের ম্যাচেই ছন্দ হারাল পুরুষদের ভারতীয় হকি দল। নিউজিল্যান্ডের কাছে ২-১ গোলে হারলেন হারমানপ্রীত সিং-রা।

যদিও ম্য়াচের শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল মেন ইন ব্লু। প্রথম অর্ধে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ শানাতে থাকেন ভারতীয় খেলোয়াড়েরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হারমানপ্রীত।

৪৬ মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফল একই থাকে। এরপর আচমকাই জ্বলে ওঠে নিউজিল্যান্ড। ৪৭ মিনিটে গোল দিয়ে কিউই শিবিরকে সমতায় ফেরান জেকব স্মিথ। ম্যাচের ৬০ মিনিটে গোল করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন সাম লেন।

মঙ্গলবার অলিম্পিক টেস্ট ইভেন্টের পরের ম্যাচে জাপানের মুখোমুখি হবে বিশ্বের পাঁচ নম্বর ভারত। ২০২০ টোকিও অলিম্পিকে যোগত্য অর্জনার জন্য এই ম্যাচ জিততেই হবে হারমানপ্রীত সিং-দের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 18, 2019, 19:43 [IST]
Other articles published on Aug 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+