Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

জাপান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন পিভি সিন্ধু, হারলেন শ্রীকান্ত

ইন্দোনেশিয়া ওপেনের ফাইনাল হারের যন্ত্রণা ভুলে জাপান ওপেনে শুরুটা ভালোই করলেন পিভি সিন্ধু। চিনের হান উই-কে স্ট্রেস গেমে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতীয় শাটলার।

বুধবারের ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করেন রিও অলিম্পিকে রূপোজয়ী হায়দরাবাদি। মাত্র ৩৭ মিনিটে খেলা শেষ হয়। প্রথম গেম ২১-৯ পয়েন্টে জেতেন সিন্ধু। দ্বিতীয় গেমে ভারতীয় শাটলারকে কিছুটা লড়াই দেন চিনের প্রতিপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত সিন্ধুই ২১-১৭ পয়েন্টে গেম ও ম্যাচ জিতে নেন।

জাপান ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্থানীয় আয়া ওহোরির বিরুদ্ধে খেলবেন টুর্নামেন্টের ফিফথ সিড ভারতীয়। উল্লেখ্য গত সপ্তাহে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনাল স্ট্রেট সেটে হারতে হয়েছিল পিভি সিন্ধুকে। সেই হারের জ্বালা ভুলতে জাপান ওপেনে ভালো কিছু করতে বদ্ধপরিকর ভারতীয় শাটলার। অন্যদিকে জাপান ওপেনের প্রথম রাউন্ডে স্বদেশী এইচএস প্রণয়ের কাছে হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 24, 2019, 18:35 [IST]
Other articles published on Jul 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+