
রাহুলের জয়
৬১ কেজি বিভাগে ২০১৭ প্যান-আমেরিকা চ্যাম্পিয়ন টেইলার লি গ্রাফকে ১১-৪ পয়েন্টে হারান ভারতের রাহুল আওয়ারে। তার কিছু সময় আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে রূপো এনে দেন ভারতের দীপক পুনিয়া।

রাহুলের সেরা
২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মহারাষ্ট্রের রাহুল আওয়ারে। ২০০৯ ও ২০১১-র এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতে এই ভারতীয় কুস্তিগীর।

ভারতের সেরা
এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি রূপো ও চারটি ব্রোঞ্জ জেতেন ভারতীয় কুস্তিগীররা। বিশ্বমিটে এটাই এখনও পর্যন্ত ভারতের সেরা পারফরম্যান্স বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

আগের সেরা
২০১৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি পদক (একটি রূপে, দুটি ব্রোঞ্জ) জিতেছিলেন ভারতীয় কুস্তিগীররা। বিশ্বমিটে এতদিন এটাই ছিল ভারতের সেরা পারফরম্যান্স।


Click it and Unblock the Notifications



















