Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

মালয়েশিয়ায় গাড়ি দুর্ঘটনায় আহত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা

মালয়েশিয়ায় গাড়ি দুর্ঘটনায় আহত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা কেন্টো মোমতা। মালয়েশিয়া মাস্টার্সে মরসুমের প্রথম জয় পেয়ে শহরের বিমানবন্দরে যাওয়ার সময় একটি ৩০ টনের ট্রাকের সঙ্গে মোমতার গাড়ি ধাক্কা মারে। যার পর বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকা আহত হয়েছেন, দুঘর্টনায় গাড়ির ড্রাইভার মারা গিয়েছে।

অগ্নি ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসাররা জানিয়েছেন, জাপানের ব্যাডমিন্টন স্টার মোমতা মালয়েশিয়ার বিমানবন্দরে যাওয়ার জন্য ভাড়া গাড়িতে যাতায়াত করেছিলেন। মোমতার সঙ্গে আরও তিন জন দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন।

দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। ছবিতে ধরা পড়েছে, ট্রাকের পিছনে মোমতার ভ্যানটির সামনের অংশ ঢুকে গিয়েছে। গ্যাসকাটার দিয়ে সামনের অংশটি কেটে বার করতে হয়েছে।

খেলোয়াড়রা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন। গাড়িতে সহকারী কোচ, ফিজিও থেরাপিস্ট ও ব্যাডমিন্টন অফিশিয়ালসরা ছিলেন, তারা প্রত্যাকেই আহত হয়েছেন। প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোমতার নাক ভেঙেছে ও মুখে ক্ষত হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের জুলাইয়ে টোকিও অলিম্পিকের আসর। আর আগে এই দুঘর্টনা ও চোট মোমতার অলিম্পিক প্রস্তুতিতে কিছুটা ধাক্কা দিল বলা চলে।

প্রসঙ্গত রবিবার কেন্টো মোমতা, বিশ্বের প্রাক্তন ব্যাডমিন্টন স্টার ভিক্টর অ্যালেকসনকে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্স বিডব্লিউএফ ২০২০ -এর প্রথম টুর্নামেন্ট জিতেছেন। ম্যাচে ২৪-২২, ২১-১১ ব্যবধানে ম্যাচ জেতেন মোমতা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 13, 2020, 12:15 [IST]
Other articles published on Jan 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+