জামাইকান তারকা অ্যাথলিট উসেন বোল্ট ট্র্যাককে বিদায় জানিয়েছেন, কিন্তু খেলাধুলোকে নয়। তিনি ট্র্যাককে টাটা করার আগে থেকেই ক্রিকেট থেকে ফুটবল সবকিছুর প্রতিই নিজের আকর্ষণ দেখিয়েছেন। ৩১ বছরে ফুটবলার হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
[আরও পড়ুন:ওটা হার্দিকই নয়, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে জানালেন পান্ডিয়া]
এবার সেই ইচ্ছাপূরেণের পথেই একধাপ এগোলেন কী বোল্ট। সম্প্রতি বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ট্রেনিং করেন তিনি। বুন্দেশলিগার হেভিওয়েট দল এটাই জানাল বোল্ট আসছে। এদিকে বোল্টও জানিয়েছেন তাঁকে পাওয়ার জন্য যেন তৈরি হয়ে যায় জার্মান ক্লাব। বোল্ট ও বরুশিয়া ডর্টমুন্ড দুজনেরই স্পনসর একটি আন্তর্জাতিক ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমা। তাদেরই এক সম্প্রচারমূলক কাজের জন্য এই ফুটবল ম্যাচ খেলা হবে।
🏃♂️ @usainbolt zu Gast bei Borussia Dortmund - alle Infos dazu 👉 #BVBolt https://t.co/pfWM8KHN8j pic.twitter.com/14v7p7jCns
— Borussia Dortmund (@BVB) March 22, 2018
First day of training #BVBOLT #NewLevels @bvb09 @pumafootball pic.twitter.com/OmXuhFGf4e
— Usain St. Leo Bolt (@usainbolt) March 22, 2018
Training day one ✅ @BVB @pumafootball #NewLevels pic.twitter.com/OLfbI2wcwS
— Usain St. Leo Bolt (@usainbolt) March 22, 2018
ডর্টমুন্ডের সেলস ডিরেক্টর জানিয়েছেন প্রায় দেড় বছর আগে থেকে বিষয়টি নিয়ে প্ল্যান করা হচ্ছে। বিভিন্ন সময়ে এটা হওয়ার কথা থাকলেও বোল্টের চোট , রিও অলিম্পিক্স এ সবের কারণে হয়নি এই টুর্নামেন্ট। পাশাপাশি নিজেদের ক্লাবেরও প্রশংসা করে জার্মান জায়ন্টদের পক্ষ থেকে দাবি করা হয় তাদের ক্লাবের প্রতি প্রচুর মানুষের আগ্রহ আছে।
বোল্টের ফুটবলের প্রেমের ছবি সকলের কাছেই পরিষ্কার। আর এটাই এই ম্যাচের প্রধান ইউএসপি হতে চলেছে। এদিকে শুধু এটুকুই নয়, ম্যানচেস্টার ইউনাইটেডে প্রীতি ম্যাচ খেলবেন ব্রিটিশ পপস্টার রুবি উইলিয়ামস।