বৃহস্পতিবার শুধু ভারত নয়, দেশের বাইরেও যে সমস্ত ভারতীয়রা আছেন, প্রত্যেকেই মেতেছেন দোল বা হোলি উৎসবের উদযাপনে। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় উদযাপনের জন্যই পালিত হয় এই উৎসব। সুদূর আমেরিকা থেকে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট (ডব্লুডব্লুই)-এর তারকারাও তাঁদের ভারতীয় ভক্তদের হোলির শুভেচ্ছা জানালেন।
এদিন ডব্লুডব্লুই সংস্থার তরফে প্রকাশিত এক ভিডিও-য় প্রো-রেসলিং জগতের বেশ কয়েকজন তারকা ভারতীয়দের হোলির শুভেচ্ছা জানান। ভিডিওয় দেখা গিয়েছে ১৬ বারের ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন জন সিনা, প্রাক্তন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন ভারতীয় রেসলার জিন্দর মহল, রে মিস্টেরিও-কে। এছাড়া শুভেচ্ছা জানিয়েছে, 'হার্ডি বয়েজ', 'নিউ ডে'-র মতো জনপ্রিয় ট্যাগ টিমগুলিও।
ভারতে ক্রমে ডব্লুডব্লুই-এর জনপ্রিয়তা বাড়ছে। কোম্পানিটিও ভারতের বিশাল বাজার ধরতে আগ্রহী। গত বছর ব্রন স্ট্রোম্য়ান, ম্য়াট হার্ডিদের মতো তারকারা ভারতে এসেছিলেন। এর আগে আইপিএল-এর আসরেও 'নিউ ডে'র তিন সদস্যকে দেখা গিয়েছিল। হোলির শুভেচ্ছা জানানো, সেই বাজার ধরারই আরেক প্রয়াস বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Holi just got more colourful with a splash of positivity!
— WWE (@WWEIndia) March 21, 2019
The #NewDay wishes the @WWEUniverse a #HappyHoli!
🌈🎺🦄 @TrueKofi @XavierWoodsPhD @WWEBigE pic.twitter.com/ff01LXAbEs