Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

লড়াই লাস ভেগাসে, কাঁপছে গোটা দুনিয়া, জেনে নিন কী এই 'মানি ফাইট'

By Debalina Dutta

লাস ভেগাসের লড়াইয়ের ঢেউ এতটাই জোরালো যে সেটা ধাক্কা দিচ্ছে সূদুর ভারত এমনকি কলকাতাতেও। বক্সিং রিংয়ের এই বাউট থেকে কোটি কোটি টাকা উপার্জনের খেলায় নেমেছেন আয়োজকরা। তাই বিশালাকারের প্রচার না হলে খেলা জমবে কেন।

প্রাক্তন বক্সিং কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদার বনাম 'মিক্সড মার্শাল আর্টস' তারকা কোনর ম্যাকগ্রেগর।

শনিবার লাস ভেগাসে দুই যুযুধান প্রতিপক্ষ। শনিবার রাতে হতে চলা যে ঐতিহাসিক লড়াই কেবল মার্কিন মুলুকই নয় দুলিয়ে দিয়েছে গোটা দুনিয়াকেই! বাণিজ্যিক দুনিয়া ইতিমধ্যেই এই লড়াইকে আখ্যা দিয়েছে 'মানি ফাইট' হিসেবে।

টিকিট বিক্রি, টিভি সত্ত্ব, স্পনসরশিপ, বেটিং-সব মিলিয়ে শনিবারের এই লড়াই উপার্জন করতে চলেছে ৬০ কোটি ডলারেরও বেশি অর্থ। একজন বক্সার ও একজন মিক্সড মার্শাল আর্টস তারকার লড়াই একেবারে অন্যমাত্রা দিচ্ছে। সবচেয়ে কম টাকার টিকিট বিক্রি হচ্ছে ২০০০ ডলারে। আর যাঁরা কাছ থেকে দেখবেন তাঁদের গ্যাঁটের কড়ি কত খরচ করতে হবে জানেন। সেই টিকিট বিকোচ্ছে ১৮ হাজার থেকে ৩০ হাজার ডলারে।

ভারতীয় সময় রবিবার সকাল ৮-৩০ থেকে শুরু হবে লড়াই। ভারতে একটি মোবাইল অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে। এদিনের ফাইটে পাল্লা ভারি মেওয়দারের। আর রিং নামার আগে বিপক্ষকে চাপে রাখতে নিজের কুল ইমেজ ধরে রাখছেন এই প্রাক্তন বক্সার। আমেরিকা ভ্রমণের সেলফিতে ভরিয়ে দিচ্চেন সোশ্যাল সাইট। ডলার নিয়ে বিভিন্ন ছবি পোস্ট করছেন তিনি। এখন তাঁর ডাক নাম হয়েছে 'মানি'।

তবে মার্শাল আর্ট স্পেশালিস্ট ম্যাকগ্রেগরও পিছিয়ে নেই। তাঁরও প্রচুর সমর্থক রয়েছেন। রিং য়ে নামার আগে তিনিও হুঙ্কার ছেড়েছেন। এদিকে শুধু এই লড়াইয়ের জন্য আলাদা করে সুভ্যেনির শপ খুলেছে লাস ভেগাসে। ছবি-টুপি-টি শার্টের পসরা সাজিয়ে খরিদ্দারদের তুলে দিচ্ছেন মোটা অর্থের বিনিময়ে। একটা টুরির দাম শুনলেই মালুম পাবেন কেমন দর হেঁকেছেন ব্যবসায়ীরা। ভারতীয় মুদ্রায় একটি টুপির মূল্য দেড় হাজার টাকা।

এদিকে উদ্যোক্তাদের মতে লাস ভেগাসের টি-মোবাইল অ্যারেনা ভরে যাবে মেওয়েদার-ম্যাকগ্রেগর লড়াই দেখতে। কুড়ি হাজার আসনের একটাও ফাঁকা থাকবে না। তা ছাড়া এটা খেতাবের জন্য লড়াই নয়। একটা প্রদর্শনী ম্যাচ। শুধু তাই নয় , আয়োজকদের আশা আগের সব লড়াই থেকে যে অর্থ সংগ্রহ হয়েছিল তা ভেঙে দেবে মেওয়েদার-ম্যাকগ্রেগর-এর লড়াই। বিশ্বের ২০০ টি দেশের একশো কোটি বাড়িতে টিভিতে এই লড়াই দেখা যাবে। টিভি সত্ত্ব থেকেই যে অর্থ উঠে আসবে সেটাই আগের সব রেকর্ড ভেঙে দেবে।

বক্সিং রিংয়ে এই মুহূর্তে মেওয়েদারের জয়ের পরিসংখ্যান ৪৯-০। সেখানে ২৯ বছরের ম্যাকগ্রেগরের মিক্সড মার্শাল আর্টসে জয়ের পরিসংখ্যান ২১-৩।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 26, 2017, 15:05 [IST]
Other articles published on Aug 26, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+