
কেন এত বিতর্ক
ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরিকে সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য নির্বাচিত করার ইঙ্গিত দেওয়া নিয়ে বক্সিং ফেডারেশনে সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত জারিন ও মেরির মধ্যে ট্রায়াল রাখা হয়।সেই বাউটেই এদিন জয় পান মেরি।

হাত না মেলানো নিয়ে বিতর্ক
ভিডিওতে দেখা যাচ্ছে, মেরি কম ম্যাচের শেষে নিখাত জারিনের সঙ্গে হ্যান্ডসেক করতে অস্বীকার করেন।। প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই রিং ছাড়েন মেরি।
|
মেরি বক্তব্য
এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেরি বলেছেন, ' সবার আগে ওর উচিত অন্যদের সম্মান দেওয়া। এই ধরনের মানুষকে আমি একেবারেই পছন্দ করি না। রিংয়ে নিজেকে প্রমাণ কর, রিংয়ের বাইরে নয়।'

পাল্টা নিখাত যা বললেন
পাল্টা নিখাত বলেছেন, 'জুনিয়র হিসেবে সিনিয়রের থেকে সম্মানটুকু প্রত্যাশা ছিল।'


Click it and Unblock the Notifications













