
কোয়ার্টারে মেরি
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫১ কেজি বিভাগের প্রথম রাউন্ডে ওয়াক ওভার পান ভারতীয় বক্সার মেরি কম। দ্বিতীয় রাউন্ডে থাইল্যান্ডের জুটামাস জিটপং-কে ৫-০ পয়েন্টে হারান ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ৩৬ বছরের মেরির আগ্রাসনের কাছে হার মানেন তাঁর প্রতিপক্ষ। মাত্র ৩ মিনিটেই খেলা ধরে নেন ভারতীয় বক্সার।

৫১ কেজিতে প্রথম বার
২০০২, ২০০৫, ২০০৬ ও ২০০৮-র বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের পিন ওয়েটে সোনা জেতেন মেরি কম। ২০১০ ও ২০১৮-র বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের লাইট ফ্লাইওয়েটে সোনা জেতেন ভারতীয় লেজেন্ড। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫১ কেজি বিভাগে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন মেরি।

সপ্তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাবের দিকে
এখনও পর্যন্ত মোট ছয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেরি কম। এই টুর্নামেন্টের গত এডিশনেও ভারতের হয়ে সোনা জেতেন মেরি। এবার সপ্তম বিশ্ব খেতাব ঘরে তুলতে মরিয়া ৩৬ বছরের ভারতীয় বক্সার।


Click it and Unblock the Notifications












