Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

সেমিফাইনালে মেরি কম, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিশ্চিত করলেন পদক

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে 'ম্যাগনিফিসেন্ট মেরি'। বয়সকে হার মানিয়ে(৩৬ বছর) বক্সিং রিংয়ে দাপট দেখালেন মেরি কম। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারের লড়াইয়ে ৫১ কেজি বিভাগে ভারতীয় বক্সার মেরি, অলিম্পিক পদকজয়ী কলম্বিয়ার বক্সার ইনগ্রিট ভ্যালেন্সিয়াকে হারিয়েছেন। এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করলেন ভারতীয় মহিলা বক্সার।

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এটি মেরির অষ্টম পদক হতে চলেছে। সেই সঙ্গে টুর্নামেন্টে ৫১ কেজি বিভাগে এটি প্রথম পদক হতে চলেছে। টুর্নামেন্টে এই প্রথম লাইট ওয়েট বিভাগে লড়াই করছেন মেরি কম। কলম্বিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে কোয়ার্টারে মেরি ম্যাচ জেতেন ৫-০ ব্যবধানে। প্রতিপক্ষকে কোনও রকম লড়াইয়ের সুযোগই দেনননি তিনি। ১২ অক্টোবর সেমফাইনালের লড়াইয়ে নামবেন মেরি।

প্রসঙ্গত এর আগে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ৬টি সোনা ও একটি রুপো জিতেছেন মেরি কম।অন্যদিকে চলতি বছরটা দারুণ গিয়েছে। ইন্ডিয়া ওপেনে সোনা জয় ছাড়াও ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট কাপ জিতেছেন মেরি কম।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 10, 2019, 11:49 [IST]
Other articles published on Oct 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+