এক ঝলকে দেখে নিন নানা রঙের ফরাসি ওপেন

শনিবার একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল ফরাসি ওপেন। রোলাঁ গারোর লাল কোর্টে যেমন তৈরি হল ইতিহাস তেমনই বেশ কিছু অনন্য মুহূর্তের সাক্ষী থাকল ফরাসি ওপেন। এদিন কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জেতেন রোমানিয়ার তারকা সিমোনা হালেপ।

মাঝে মাঝেই মনে হতো এটিপি ক্রমতালিকায় মহিলাদের বিভাগে শীর্ষে থাকা এক খেলোয়াড়ের নামের পাশে একটিও গ্র্যান্ডস্ল্যাম নেই! তবে সেই সুযোগ আর মিলবে না কারণ ঐতিহাসিক রোলাঁ গারোতেই ইতিহাস রচনা করে ফরাসি ওপেন জিতে নেন সিমোনা হালেপ।

কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতার জন্য হালেপ কতটা মরিয়া ছিলেন তা বোঝা যায় ম্যাচ শেষে তাঁর ফরাসি ওপেন জেতা সেলিব্রেশন করতে দেখলে। গ্যালারিতে বসে থাকা নিজের সাপোর্টস্টাফ এবং পরিবারে সঙ্গে গিয়ে আনন্দভাগ করে নেন তিনি।

উত্তেজনা এবং উন্মাদনা এমটাই ছিল যে ট্রফি হাতে তলা পর্যন্তও অপেক্ষা করতে পারেননি তিনি। তার আগেই উঠে যান গ্যালারিতে এবং জড়িয়ে ধরেন কাছের মানুষদের।

ট্রফি হাতে নিয়েও বিভিন্ন মেজাজে পাওয়া যায় সিমোনাকে। কখনও সেই ট্রফিকে তিনি ব্যাখ্যা করেন স্বপ্নকে ছোঁয়ার মতো করে। আবার সেই ট্রফিকে তিনি তুলে ধরেন প্রথম সাফল্য হিসেবে। ট্রফি হাতে নিয়ে বিভিন্ন পোজে ছবি তুলতেও দেখা যায় এই তারকাকে।

হালেপের নানা রঙের মুহূর্ত ফুটিয়ে তোলার পাশাপাশি রোলাঁ গারো কর্তৃপক্ষ টুইট করেন রানার্স স্লোয়ানি স্টিফেন্সকে নিয়েও। নিজেদের টুইটে তারা বলেন, 'ফরাসি ওপেনের যাত্রা থেকে স্লোয়ানি স্টিফেন্সের জন্য যে শব্দটি উঠে এল তা হল, অধ্যাবসা।'

হালেপের ইতিহাস সৃষ্টির দিনেই আরও একটি দৃষ্টান্ত পুরুষদের ডবলস বিভাগে সৃষ্টি করেন পিয়ার-হিউজ হারবার্ট এবং নিকোলাস মাহুত জুটি। পুরুষদের ডবলস ফাইনালে দ্বিতীয় বাছাই মেট পেভিচ এবং অলিভার মার্চকে হারিয়ে তৃতীয় মেজর টাইটেল জিতে নেন তাঁরা।

পাশাপাশি ফরাসি ওপেনের ইতিহাসে পিয়ার-হিউজ হারবার্ট এবং নিকোলাস মাহুত তৃতীয় জুটি, যেখানে দু'জন ফ্রান্সের প্লেয়ার ফরাসি ওপেনে পুরুষদের ডবলস জিতলেন।

অন্য দিকে, হুইল চেয়ার টেনিসকে ঘিরেও এদিন দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হুইল চেয়ার টেনিসে এই দিনটি ছিল জাপানের।

মহিলাদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউয়ি কামিজি নিজের খেতাব ধরে রাখেন। এবং সিংগো কুনিইদা ২০১৮ ফরাসি ওপেনে খেতাব জিতে নিজের সপ্তম রোলাঁ গারো ট্রফিটি জেতেন তিনি।

এদিন ফরাসি ওপেনের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন তারকাদের কোর্টে ফেরা। প্যাট ক্যাশ, কিম ক্লিসটারের মতো তারকাদের এদিন ফের দেখা যায় লাল কোর্টে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 10, 2018, 11:56 [IST]
Other articles published on Jun 10, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+