শুরুটা ভাল করেও শেষরক্ষা করতে পারলেন না স্লোয়ানি স্টিফেন্স। দু'ঘন্টা তিন মিনিটের লড়াইয়ে এটিপি ক্রমতালিকায় শীর্ষে থাকা সিমোনা হালেপের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল স্লোয়ানিকে। সিমোনা হালেপের পক্ষে খেলার ফল ৩-৬, ৬-৪, ৬-১।
SIMONA HALEP IS A GRAND SLAM CHAMPION#FrenchOpen #RG18 pic.twitter.com/9fQkuyTy10
— Ashish TV 🎾🎥 (@Ashish__TV) June 9, 2018
এদিন মেগা ফাইনালে প্রথম সেটেই দুরন্ত লড়াইয়ে সিমোনা হালেপকে পিছনে ফেলে দেন স্লোয়ানি। ৬-৩ ব্যবধানে জিতে নেন প্রথম সেট। মনে করা হয়েছিল ফাইনালের মতো ম্যাচে প্রথম সেট জিতে যাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ সহজেই নিজের হাতে তুলে নেবেন আমেরিকার এই তারকা। কিন্তু দ্বিতীয় সেটের খেলা শুরু হওয়ার পর হালেপ বুঝিয়ে দিলেন কেন তিনি এটিপি ক্রমতালিকার শীর্ষে রয়েছেন। ৬-৪ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন হালেপ।
New silverware for @Simona_Halep. Making memories with @darren_cahill.#RG18 pic.twitter.com/ftTanCZmeo
— Roland-Garros (@rolandgarros) June 9, 2018
তৃতীয় সেটে স্লোয়ানিকে আরও চেপে ধরেন রোমানিয়ার প্রতিপক্ষ সিমোনা। তৃতীয় সেটে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেন সিমোনা।
Good things come to those who wait. @Simona_Halep earns her maiden Major title 3-6 6-4 6-1 over Sloane Stephens.
— Roland-Garros (@rolandgarros) June 9, 2018
32e participation à un tournoi du Grand Chelem et tout premier titre Majeur ici à Roland-Garros ! #RG18
👉 https://t.co/fN6jnzRf3z pic.twitter.com/VdW4bLVLnJ
তিন বারের চেষ্টায় অবশেষে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি। এটিই তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম এর আগে দু'বার ফরাসি ওপেনের ফাইনালে পৌছলেও খেতাব জয়ের স্বাদ পাননি তিনি। সন্তুষ্ট থাকতে হয়েছিল রানার্স হয়েই।
ম্যাচ শেষে হালেপ বলেন, 'লাস্ট গেমে আমার মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে। আমি চেষ্টা করেছিলাম এক বছর আগের ভুল দ্বিতীয়বার না করতে। এই জয় আমার কাছে স্বপ্নের মতো। ১৪ বছর বয়স থেকে এই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করেছিলাম। প্যারিসে জেতার ফলে এর গুরুত্ব আরও অনেকটা বেড়ে গিয়েছে।'
Third time lucky.@Simona_Halep finally gets her prize.#RG18 pic.twitter.com/gagLUsRdnX
— Roland-Garros (@rolandgarros) June 9, 2018