বড় বোন ভেনাসকে হারিয়ে স্বমূর্তিতে সেরেনা পৌঁছলেন টপ সিড ওপেনের কোয়ার্টারে

করোনা ভাইরাসের জেরে লকডাউনের জড়তা কাটিয়ে কোটে নেমেই স্বমূর্তি ধারণ করেছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দিদি ভেনাস উইলিয়ামসকে হারিয়ে দেশেরই টপ সিড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন মার্কিনি সেরেনা।

অতিমারীর ভয়াবহ প্রভাব কাটিয়ে আমেরিকায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। হু নির্দেশিত সব ধরনের স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে লেক্সিনটনে শুরু হয়েছে টপ সিড ওপেন। মার্কিনিরা ছাড়াও এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের টেনিস খেলোয়াড়েরা অংশ নিয়েছেন। ইভেন্টের রাউন্ড অফ সিক্সটিনে বড় বোন ভেনাস উইলিয়ামসের মুখোমুখি হন কিংবদন্তি সেরানা উইলিয়ামস। অবাছই দিদির কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয় বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকাকে।

ম্যাচের প্রথম সেট ৬-৩ গেমের ব্যবধানে জিতে যান দুর্দান্ত ছন্দে থাকা ভেনাস উইলিয়ামস। তবে দ্বিতীয় সেটেই ঝড়ের গতিতে ফিরে আসেন পোড় খাওয়া সেরেনা উইলিয়ামস। ৬-৩ গেমে ওই সেট জেতেন ছোট বোন। তৃতীয় সেটেও দিদিকে দাঁড়াতে দেননি সেরেনা উইলিয়ামস। ৬-৪ গেমের ব্যবধানে ওই সেট ও ম্যাচ জিতে তিনি টপ সিড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান।

এর আগে প্রতিযোগিতার রাউন্ড অফ থার্টিটুতে বি পেরেরার কাছে প্রথম সেট ৬-৪ গেমে হেরেও পরের দুটি সেট জিতে নেন সেরেনা উইলিয়ামস। মার্কিন ওপেনের আগে সেরেনার এই ফর্ম দেখে উচ্ছ্বিসত তাঁর ফ্যানরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 14, 2020, 10:25 [IST]
Other articles published on Aug 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+