মহিলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের জন্য উইম্বলডন ফাইনাল জিতলেন সিমোনা হালেপ। ফাইনালে ৩৭ বছরের মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনাকে হালেপ হারালেন ৬-২, ৬-২ স্কোরলাইনে।২৭ বছরের রোমানিয়ান টেনিস তারকা হালেপের কেরিয়ারের এটি দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম। এর আগে ২০১৮ সালে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি।
Hail Halep 🇷🇴
— Wimbledon (@Wimbledon) July 13, 2019
The Romanian becomes our new champion after defeating Serena Williams 6-2, 6-2 with a magical performance #Wimbledon | #JoinTheStory pic.twitter.com/wkKcGAl1Ny
শনিবার ফাইনাল ম্যাচে সেন্টার কোর্টে আধিপত্য নিয়ে খেলেন হালেপ। সেরেনাকে প্রথম সেটে ৬-২ ব্যবধানে হারান রোমানিয়ান। একপেশে ম্যাচে ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন সেরেনাকে কোনওরকম প্রত্যাবর্তনের সুযোগ দেননি হালেপ। দ্বিতীয় সেটে সেরেনাকে ৬-২ স্কোরলাইনে হারিয়ে চ্যাম্পিয়ন হন সিমোনা।
When the dream becomes a reality... #Wimbledon | @Simona_Halep pic.twitter.com/MTTkwRdthE
— Wimbledon (@Wimbledon) July 13, 2019
অন্যদিকে ফাইনালে এই হারের ফলে মেয়েদের সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ের কীর্তি ছোঁয়া হল না সেরেনার। মেয়েদের সিঙ্গলসে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের কীর্তি রয়েছে। ২৩ টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন সেরেনাকে এই কীর্তি ছুঁতে সেক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
How did @Simona_Halep win her first #Wimbledon title?@IBM reveal the secrets of her success... pic.twitter.com/lSSdxZFKak
— Wimbledon (@Wimbledon) July 13, 2019
প্রসঙ্গত এই নিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে হার সেরেনার। শেষবার ফাইনালে অ্যাঞ্জেলিক কেরবাবের কাছে হেরেছিলেন। এরপর ইউ এস ওপেনে নাওমি ওসাকার কাছে হেরে যান তিনি। এবার সেরেনা উইম্বলডনে হারলেন হালেপের কাছে।
For @Simona_Halep, the pursuit of a lifetime became a reality...#Wimbledon pic.twitter.com/BI2AGhR1jb
— Wimbledon (@Wimbledon) July 13, 2019