নাদালকে হারিয়ে নিজের ১২তম উইম্বলডন ফাইনালে ৩৭-র ফেডেরার

কীভাবে ফিরে আসতে হয়, তা তিনি ছাড়া আর কেই বা জানেন। মনে বিশ্বাস থাকলে বয়স যে কোনও বাধা নয়, তা আরও একবার প্রমাণ করলেন ৩৭-র রজার ফেডেরার। বোঝালেন, ঘাসের কোটে তিনিই শ্রেষ্ঠ শিল্পী, সর্বোত্তম যোদ্ধা।

৭ জুন ২০১৯। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে চির শত্রু রাফায়েল নাদালের কাছে আরও একবার স্ট্রেট সেটে হারতেই গেল গেল রবে কেঁপেছিল মেদিনী। আর পারছেন না ফেডেরার, মানে মানে সরে পড়াই শ্রেয় গোছের চোখা চোখা পরামর্শ তাঁর দিকে উড়ে আসতে শুরু করে। স্বভাব শান্ত সুইশ কিংবদন্তী সে সবই যত্ন সহকারে গ্রহণ করেছিলেন। আর বুকে লালন করেছিলেন জবাব দেওয়ার আকাঙ্খা।

অবশেষে সুযোগ পেয়েই গেলেন। ফ্রেঞ্চ ওপেন হারের কার্যত এক মাস পরে আবারও নাদালকে সামনে পেলেন। উইম্বলডনের সেমিফাইনালে আবারও মুখোমুখি দুই চির শত্রু। তবে কী আবার রাফার কাছে হারবে রজার! এবার হারলে টেনিস থেকে অবসর নিক ফেডেরার সহ আরও নানা মন্তব্য করতে ছাড়েনি টেনিস দুনিয়া। কিন্তু তিনি যে থামতে শেখেননি। হেরেও ফিরে আসা যে তাঁর স্বভাবসিদ্ধ, লন্ডনের সেন্টার কোটে তা আরও একবার প্রমাণ করলেন রজা।

ইতিহাস সাক্ষী, এই দুই মহারথী মুখোমুখি হওয়া মানেই কাঁটায় কাঁটায় লড়াই। সেন্টার কোটে সেই লড়াই দেখতেই এসেছিলেন কয়েক হাজার টেনিস প্রেমী। তাঁদের নিরাশ না করে দুই খেলোয়াড় প্রথম সেটে টক্কর সমানে সমানে। টাইব্রেকার (৭-৬) সেট জেতেন রজার। দ্বিতীয় সেটে ভয়ঙ্কর হয়ে ওঠেন নাদাল। ৬-১ গেমে ফেডেরারকে রীতিমতো উড়িয়ে দেন স্পেনীয় তারকা। তৃতীয় সেটে ফের কামব্যাক করেন ৩৭ বছরের টেনিস তারকা। ৬-৪ গেমে নাদালকে হারান রজা। শেষ সেটও ৬-৪ গেমে জিতে ১২তম বার উইম্বলডন তথা ৩১তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে যান ফেডেরার।

১৪টি এস ছাড়াও ম্যাচে ২০টি গেম পয়েন্ট জেতেন সুইশ লেজেন্ড। ফাইনালে তাঁর প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। সে ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় টেনিস দুনিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 13, 2019, 1:20 [IST]
Other articles published on Jul 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+