
ভয়াবহ করোনা ভাইরাস
বিশ্বের প্রায় ৯ লক্ষ মানুষ নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারণ ভাইরাসের বলি হয়েছেন ৪৪ হাজারেরও বেশি মানুষ। ইংল্যান্ডে ২৩৫২ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার।

কবে থেকে শুরু হওয়ার কথা
আগামী ২৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল ঐতিহ্যবাহী টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। ১২ জুলাই পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে আয়োজক অল ইংল্যান্ড ক্লাব। বুধবার এক বৈঠকের পর তারা নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

এবার পরের সংস্করণ
করোনা ভাইরাসের জন্য এবছরের জন্য বাতিল করে দেওয়া হয়েছে উইম্বলডন। একই সঙ্গে টুর্নামেন্টের পরের সংস্করণের সূচিও ঘোষণা করেছে আয়োজক অল ইংল্যান্ড ক্লাব। জানিয়েছে যে আগামী বছর ২৮ জুন থেকে শুরু হবে উইম্বলডন। ১১ জুলাই পর্যন্ত চলবে প্রতিযোগিতা।

এর আগেও বন্ধ হয় উইম্বলডন
১৮৭৭ সালে প্রথম উইম্বলডন শুরু হয় ইংল্যান্ড। এরপর থেকে ওই টুর্নামেন্ট বিশ্বের অন্যতম সম্মানজনক গ্র্যান্ড স্ল্যামের মর্যাদা পায়। তবে ১৯১৫ সালে প্রথমবার বন্ধ করা হয়েছিল এই প্রতিযোগিতা। কারণ সেবছরই শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৮ সাল পর্যন্ত চলেছিল ধ্বংসলীলা। ১৯৪০ সালে আরও একবার বন্ধ হয়েছিল উইম্বলডন। এর কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যা শেষ হয়েছিল ১৯৪৫ সালে। এর অর্থ, ৭৫ বছর পর আরও একবার টুর্নামেন্ট বন্ধ করতে বাধ্য হল অল ইংল্যান্ড ক্লাব।

স্থগিত ফ্রেঞ্চ ওপেন
চলতি বছরের ১৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে তা স্থগিত করে দেওয়া হয়েছে। চলতি বছরেরই সেপ্টেম্বরে ওই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। ৩১ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ইউএস ওপেন। সেই টুর্নামেন্ট নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


Click it and Unblock the Notifications



















