সোমবার (২১ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর দিনের প্রধান আকর্ষণ ছিল 'গোট' বনাম 'এক নম্বর'। অর্থাত সর্বকালের অন্যতম সেরা সেরেনা উইবলিয়ামস বনাম বর্তমানে বিশ্বের একনম্বর সিমোনা হালেপ। প্রত্যাশা মতোই দুরন্ত ম্য়াচ হল। তিন সেটের তীব্র লড়াইয়ের পর ৬-১, ৪-৬, ৬-৪ ফলে হালেপকে পরাজিত করে তাঁকে চতুর্থ রাউন্ডেই ছিটকে দিলেন সেরেনা।
তবে এদিন ম্যাচ শুরুর আগে অবশ্য কোর্টে ঢোকার সময় ভুল করে ফেলে দর্শকদের হাসাহাসির কারণ হয়েছিলেন সেরেনা। ঘোষক মাইকে প্রথমে 'বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিমোনা হালেপ'-এর প্রবেশের কথা ঘোষণা করেন। কানে হেডফোন লাগানো সেরেনা সেই ঘোষণার পর ভুল করে কোর্টে চলে আসেন। পর মুহূর্তেই ভুল বুঝে অবশ্য তিনি ফিরে যান।
''Please welcome world no.1.."
— SimoReactions (@Simoreactions) January 21, 2019
*Serena enters*
''Oh wait''
😂😂😂😂 pic.twitter.com/VmNHwVb90z
তবে নিজের খেলা দিয়েই যাবতীয় হাসাহাসি বন্ধ কর দেন সেরেনা। বারবার ম্যাচের গতি পাল্টেছে ম্য়াচে। কখনও এগিয়ে গিয়েছেন হালেপ, কখনও সেরেনা। শেষ পর্যন্ত অবশ্য ৩৭ বছরের আমেরিকান বুঝিয়ে দেন বর্তমান ক্রম যাই হোক, আসল এক নম্বর তিনিই। শেষ আটে তাঁর প্রতিদ্বন্দ্বী ২০১৬ সালের ইউএস ওপেনের রানা আপ ক্যারোলিনা প্লিসকোভা।
"I'm such a fighter. I never give up."
— #AusOpen (@AustralianOpen) January 21, 2019
You can say that again @serenawilliams 🙌#AusOpen pic.twitter.com/lvPE49CWE7
এই জয়ের ফলে হালেপের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে ৯-১ ফলে এগিয়ে থাকলেন সেরেনা। ম্য়াচের পর তিনি জানিয়েছেন এদিন দুর্দান্ত খেলা হয়েছে। তিনি আরও বলেন অস্ট্রেলিয়ায় টেনিস খেলতে তিনি পছন্দ করেন। কাজেই এই বার এখানে ফিরে আসতে পেরে তিনি খুশি।
Great fight @Simona_Halep!
— #AusOpen (@AustralianOpen) January 21, 2019
We will see you soon 👋#AusOpen pic.twitter.com/tympHQpA9k
গত বছর সন্তানের জন্মের পর স্বাস্থের কারণে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেননি। বছরের পরের দিকে কোর্টে ফিরে দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও হারতে হয়েছে। আর একি গ্র্যান্ স্ল্যাম জিতলেই মার্গারেট কোর্টের ২৪টি মেজর সিঙ্গল খেতাব য়ের রেকর্ড স্পর্শ করবেন সেরেনা। চলতি গ্র্যান্ড স্ল্যামেই এই প্রতীক্ষার অবসান ঘটাতে সেরেনাকে জিততে হবে পরের তিনটি ম্য়াচ।