বয়স ৩৮ ছাপিয়েছে। ব়্যাকেট হাতে কোর্টে নামলে বয়সকে থোরাই কেয়ার করেন রাজা রজার! সোমবার অস্ট্রেলিয়ান ওপেনে মার্কিন টেনিস খেলোয়াড় স্টিভ জনসনের বিরুদ্ধে সহজ জয় দিয়ে এবারের বছর শুরুর গ্র্যান্ডস্ল্যাম অভিযান শুরু করলেন রজার।
কিংবদন্তি টেনিস তারকা অস্ট্রেলিয়া ওপেনের প্রথম রাউন্ড জিতলেন ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে। এই নিয়ে জনসনের বিরুদ্ধে টানা তিন ম্যাচে জিতলেন রজার। অন্যদিকে মেলবোর্নের ছয় বারের চ্য়াম্পিয়ন রজার এবার অস্ট্রেলিয়ান ওপেনে সপ্তম খেতাব জয়ের জন্য লড়াইয়ে নামলেন। উল্লেখ্য বুড়ো হারে ভেল্কি দেখিয়ে কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে নামলেন ফেডেক্স। এই নিয়ে টুর্নামেন্টে টানা ২১ বার প্রথম রাউন্ডের গণ্ডি পার করলেন ফেডেরার।
2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020.
— bet365_aus (@bet365_aus) January 20, 2020
For the 21st year in a row, Roger Federer has won his first round match at the Australian Open.#AusOpen pic.twitter.com/MWPxo8Xt9s
অন্যদিকে মেয়েদের বিভাগে সোমবার ওপেন এরা যুগে ৩৫০তম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ জিতলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।মেলবোর্নে এদিন রাশিয়ার অ্যানাসতাসিয়া পোতাপোভাকে ৬-০, ৬-৩, স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সেরেনা।
🇦🇺@AustralianOpen starting tomorrow !
— 🎾🏀⚽ (@Twitugal) January 19, 2020
20 . 19 . 16 👀
Who will win the 2020 #AusOpen ? 🤷♂️ pic.twitter.com/3g3wIjHhPe
কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয় ওপেন জয়ের লক্ষ্যে কোর্টে অভিযান শুরু করলেন উইলিয়ামস। উল্লেখ্য এদিনের এই জয়ের ফলে মেয়েদের মধ্য়ে প্রথম ও আন্তর্জাতিক টেনিসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৩৫০টি গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ জয়ের কীর্তি গড়েন মার্কিন টেনিস কুইন সেরেনা।
3️⃣5️⃣0️⃣ GRAND SLAM WINS ✅
— Luis. 🏆7️⃣3️⃣ (@serenapower_) January 20, 2020
Yaaasss 🥳 Seven-time champion Serena Williams begins her 19th #AusOpen beating Anastasia Potapova 6-0 6-3 in 58 minutes to reach the 2nd round 🥯🙅🏾♀️🔥💪🏾🇺🇸💃🏾
Up next: Zidansek/Han. 📸: Getty pic.twitter.com/VVPFMDT9mN
Record setter@SerenaWilliams | #AusOpen pic.twitter.com/EtnoBs7Vqj
— Tennis Channel (@TennisChannel) January 20, 2020
Serena Williams becomes the first woman to win 350 grand slam matches in the Open era with her win over Anastasia Potapova.
— Brett Graham (@brett_graham) January 20, 2020
350 – SERENA WILLIAMS
306 – Martina Navratilova
299 – Chris Evert
278 – Steffi Graf
269 – Venus Williams
210 – Arantxa Sanchez Vicario#AusOpen @wwos