
প্রথম সেটে লড়াই
অস্ট্রেলিয়ান ওপেনের এই হাই-ভোল্টেজ সেমিফাইনালের প্রথম সেটে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হয়। টাইব্রেকারের মাধ্যমে সেটের ভাগ্য নির্ধারিত হয়। ৭-৬ (৭-১) গেমে প্রথম সেটে রজার ফেডেরারকে হারান নোভাক জকোভিচ।

দ্বিতীয় ও তৃতীয়
ম্যাচের দ্বিতীয় সেটে একাধিপত্য কায়েম থাকে নোভাক জকোভিচের। ৬-৪ গেমে ওই সেট জেতেন জোকা। তৃতীয় সেটে রজার ফেডেরারকে দাঁড়াতেই দেননি নোভাক জকোভিচ। ৬-৩ গেমে সেট ও ম্যাচ জেতেন সার্বিয়ান তারকা। এ নিয়ে অষ্টম বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল খেলবেন নোভাক জকোভিচ। ১৭তম গ্র্যান্ড স্ল্যাম থেকে মাত্র এক ধাপ দূরে জোকা।

রজারের প্রতি শ্রদ্ধা
ম্যাচ জিতলেও প্রতিপক্ষ তথা লেজেন্ড রজার ফেডেরারকে যোগ্য সম্মান দিতে কোনও কার্পণ্য করেননি নোভাক জকোভিচ। জানিয়েছেন, রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতাই তাঁকে উন্নত খেলোয়াড় বানিয়েছে। রজার ফেডেরার বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৫০টি ম্যাচ খেলে ফেললেন নোভাক জকোভিচ।

মুগুরুজা ফাইনালে
অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সেমিফাইনালে রোমানিয়ার সিমোনা হালেপকে ৭-৬ (১০-৮), ৭-৫ সেটে হারিয়েছেন স্পেনের গারবিনে মুগুরুজা। অ্যাশলেইগ বার্টলেকে ৭-৬ (৮-৬), ৭-৫ সেটে হারিয়েছেন আমেরিকার সোফিয়া কেনিন।


Click it and Unblock the Notifications



















