নোভাক জকোভিচ, রজার ফেডেরার ও রাফায়েল নাদালের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা এক নজরে

অষ্টম বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে নতুন নজির স্থাপন করেছেন নোভাক জকোভিচ। সেই সঙ্গে আরও একবার বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়ে গিয়েছেন সার্বিয়ান লেজেন্ড। প্রতিপ্রক্ষ রজার ফেডারার ও রাফায়েল নাদালকে পুরোপুরি ধরে ফেলতে আর কত পথ অতিক্রম করতে হবে নোভাক জকোভিচকে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

রজার ফেডেরারের মোট গ্র্যান্ড স্ল্যাম

রজার ফেডেরারের মোট গ্র্যান্ড স্ল্যাম

মোট ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেডেরার অস্ট্রেলিয় ওপেন ছয় বার (২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭, ২০১৮), ফ্রেঞ্চ ওপেন একবার (২০০৯), উইম্বলডন ৮ বার (২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১২, ২০১৭) ও ইউএস ওপেন ৪ বার (২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮) জিতেছেন সুইশ তারকা।

রাফায়েল নাদালের কীর্তি

রাফায়েল নাদালের কীর্তি

কেরিয়ারে এখনও পর্যন্ত ১৯টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন এক বার (২০০৯), ফ্রেঞ্চ ওপেন ১২ বার (২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯), উইম্বলডন দুই বার (২০০৮, ২০১০) ও ইউএস ওপেন চার বার (২০১০, ২০১৩, ২০১৭, ২০১৯) জিতেছেন স্পেনের কিংবদন্তী।

নোভাক জকোভিচের ১৭

নোভাক জকোভিচের ১৭

১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয় ওপেন আট বার (২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০), ফ্রেঞ্চ ওপেন এক বার (২০১৬), উইম্বলডন পাঁচ বার (২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯) ও ইউএস ওপেন তিন বার (২০১১, ২০১৫, ২০১৮) জিতেছেন জোকা।

তালিকায় আর কে

তালিকায় আর কে

১৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা পিট সাম্প্রাস রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। ১২টি গ্র্যান্ড স্ল্য়াম জেতা রয় এমারসন রয়েছেন তালিকার পঞ্চম স্থানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 3, 2020, 18:32 [IST]
Other articles published on Feb 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+