
নোভাককে নিয়ে সমালোচনা ঝড়
প্রসঙ্গত করোনা উদ্বেগের মাঝে বিশ্বজুড়ে খেলাধুলোর দুনিয়া বন্ধ। ইউরোপে করোনা সংকটের প্রকোপ কমায় স্পেন, জার্মানি, ইতালিতে ফুটবল শুরু হয়েছে। যদিও ভাইরাস উদ্বেগে টেনিস দুনিয়ায় খেলা এখন পুরোপুরি বন্ধ। আন্তর্জাতিক টেনিস যেখানে বন্ধ, সেখানে ঝুঁকি নিয়ে জকোভিচ, আদরিয়া ট্যুর আয়োজন করেছিলেন। সেখান থেকেই তাঁর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে টেনিস তারকা শিকার করে নেন। আক্রান্ত হওয়ার পর জকোভিচ ও তাঁর স্ত্রী আইসোলেশনে ছিলেন।

জকোভিচের পার্টিতে ডান্স
এছা়ড়াও বিশ্বজুড়ে করোনা মহামারিরর সংকটের মাঝেই জকোভিচ বন্ধুদের নিয়ে নৈশপার্টিতে অংশ নেন। সেখানে জামা খুলে তাঁকে নাচতে দেখা গিয়েছিল।

ফুটবল ও বাস্কেট বল খেলেন জকোভিচ
এমনকী করোনা সতর্কতা ভুলে জকোভিচকে করোনার মাঝেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ফুটবল ও বাস্কেটবল খেলতে ও বন্ধুদের সঙ্গে আলিঙ্গণ করতেও দেখা যায়। টেনিস তারকার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে নেট নাগরিকরা প্রবল সমালোচনা করেন।

জকোভিচের নির্বুদ্ধিতায় আক্রান্ত আরও অনেকে
ঝুঁকি নিয়ে প্রদর্শনীমূলক আদরিয়া ট্যুর আয়োজন নিয়ে জকোভিচের নির্বুদ্ধিতায় গ্রেগর দিমিত্রভ সহ চার টেনিস তারকা, জোকোভিচের ফিটনেস কোচ পানিচি করোনা আক্রান্ত হয়েছিলেন।


Click it and Unblock the Notifications
ফোন-চিঠি পর্বে বিরক্ত ফেডারেশন, আইএসএল খেলার চাবিকাঠি খুঁজতে কত সময় পড়ে ইস্টবেঙ্গলের


















