অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন বোপান্না

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন রোহান বোপান্না। ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে এদিন প্রথম রাউন্ডের গাঁট পার করলেন বোপান্না। প্রথম রাউন্ডে ১ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়ে ইউক্রেন- মার্কিন জুটিকে বোপান্না-কিচেনক জুটি হারিয়েছে। লেডমিলা-অস্টিন জুটির বিরুদ্বে বোপান্নারার ৭-৫,৪-৬, ১০-৬ ব্যবধানে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে গেলেন।

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বোপান্না-নাদিয়া জুটি শেষ হাসি হাসে। এরপর দ্বিতীয় সেটে লেডমিলা-অস্টিন জুটির দারুণ প্রত্যাবর্তন। ৬-৪ ব্যবধানে তারা সেট জিতে নেয়। ফাইনাল সেটে এরপর লড়াই করে বোপান্নারা স্কোরলাইন ১০-৬ করে ম্যাচ জিতে নেয়।

দ্বিতীয় রাউন্ডে মার্কিন-ব্রাজিল জুটি নিকোল ও ব্রুনোর বিরুদ্ধে বোপান্না-নাদিয়া জুটি খেলবেন। উল্লেখ্য সানিয়ার সঙ্গে জুটিতে বোপান্নার ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু হোবার্ট ইন্টারন্যাশানালের ফাইনালে সানিয়া মির্জা চোট পান। কাফ মাসলে চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলস থেকে নাম প্রত্যাহার করে নেন সানিয়া। এরপর নাদিয়ার সঙ্গে বোপান্না জুটি বাঁধেন।

প্রসঙ্গত অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে লিয়েন্ডার পেজ, জিলিনা ওস্টাপেঙ্কোর সঙ্গে জুটিতে খেলছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, January 25, 2020, 20:52 [IST]
Other articles published on Jan 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+