অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ কিরগিওস, ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে

সোমবার মগা ম্যাচ। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাফায়েল নাদালের প্রতিপক্ষ নিক কিরগিওস। ছেলেদের টেনিসে বিশ্বের এই মুহূর্তে ১ নম্বর ও ১৯টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রাফায়েল নাদাল, অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেনে ঘরের ছেলে নিক কিরগিওস। কেরিয়ারে ২০তম গ্র্যান্ডস্ল্যাম জেতার পথে, এখন কিরগিওসের বিরুদ্ধে জয় পেয়ে একধাপ এগোতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে রড লেভার অ্যারিনায় স্বদেশী পাবলো কারেনা বুস্তাকে স্ট্রেট সেটে হারিয়েছেন। নাদাল জয় পান ৬-১, ৬-২,৬-৪ গেমে। এই নিয়ে ১৩তম বার প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে নাদাল।

অন্যদিকে কেরিয়ারে সবচেয়ে দীর্ঘ সময়ের ম্যাচ জিতেছে নাদালের বিরুদ্ধে নামবেন কিরগিওস। শনিবার রাশিয়ার কারেন খাচানভের বিরুদ্ধে প্রায় সাড়ে চার ঘন্টার ম্যাচ শেষে ৬-২, ৭-৬, ৬-৭, ৬-৭, ৭-৬ ব্যবধানে ম্যাচ জেতেন।

প্রসঙ্গত অতীতে নাদালকে হারিয়ে গ্র্যান্ডস্ল্যাম প্রতিযোগিতায় কিরগিওসের অঘটন ঘটানোর নজির রয়েছে। ২০১৪ সালে উইম্বলডন ওপেনে চতুর্থ রাউন্ডে তৎকালীন এক নম্বর নাদালকে তরুণ কিরগিওস হারিয়েছিলেন।

উল্লেখ্য এটাই নাদালের বিরুদ্ধে নিকের প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল। নাদালকে ৭-৬, ৫-৭, ৭-৬, ৬-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন কিরগিওস। ব়্যাঙ্কিংয়ে ১৪৪ নম্বরে থাকা কিরগিওস সেবার বিশ্বের এক নম্বর নাদালকে হারিয়েছিলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 26, 2020, 11:37 [IST]
Other articles published on Jan 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+