ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ফেডেরার, জকোভিচ, সেরেনা

জমে উঠেছে ইউএস ওপেন। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ ও সেরেনা উইলিয়ামস। এক নজরে দেখে নেওয়া যাক তাঁদের পারফরম্যান্স।

রজার ফেডেরারের জয়

রজার ফেডেরারের জয়

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ৯৯তম বসনিয়া ও হারজেগোভিনা রিপাবলিকের ডামির জুমহুরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার ফেডেরার। প্রথম সেট ৩-৬ গেমে হেরে যান সুইশ তারকা। তবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেট যথাক্রমে ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে জিতে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পৌঁছে যান রাজা রজার।

তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ

তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ

কেন তিনি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা, কাঁধে ব্যাথা নিয়ে আর্জেন্টিনার জুয়ান ইগনাসিও লোন্দেরোকে স্ট্রেট সেটে হারিয়ে প্রমাণ করলেন নোভাক জকোভিচ। বিশ্বের ৫৯ নম্বর টেনিস তারকাকে ৬-৪, ৭-৬ (৩), ৬-১ গেমে হারিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পোঁছেছেন জোকা।

সেরেনার জয়

সেরেনার জয়

২৪ নম্বর গ্র্য়ান্ড স্ল্য়াম জয়ের লক্ষ্যে লড়ছেন সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডে স্বদেশী ওয়াইন্ড কার্ড ক্যাথেরিন ম্যাকনেলির বিরুদ্ধে প্রথম সেট ৫-৭ গেমে হেরেও ফিরে আসেন মার্কিন লেজেন্ড। পরের দুটি সেট ৬-৩, ৬-১ গেমে জেতেন সেরেনা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 29, 2019, 15:11 [IST]
Other articles published on Aug 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+