
প্রথম সেট
বার্থ ডে বয় ডোমিনিক থিয়েমের বিরুদ্ধে ম্যাচের প্রথম সেটের শুরুটা ভাল করেছিলেন সুমিত নাগাল। কিন্তু শেষ পর্যন্ত খেই রাখতে পারেননি। প্রথম সেট ৩-৬ গেমের ব্যবধানে হেরে যান ভারতীয় টেনিস তারকা।

দ্বিতীয় সেট
দ্বিতীয় সেটেও অস্ট্রিয়ান তারকাকে বিশেষ বেগ দিতে পারেননি সুমিত। উল্টে ভারতীয় টেনিস তারকার সার্ভিস পরপর ব্রেক করে ৬-৩ গেমে দ্বিতীয় সেটও জেতেন থিয়েম। প্রমাণ করেন, বর্তমানে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা।

তৃতীয় সেট
ম্যাচের তৃতীয় সেটে সুমিত নাগালকে কার্যত দাঁড়াতে দেননি ডোমিনিক থিয়েম। ৬-২ গেমের ব্যবধানে ওই সেট ও ম্যাচ জিতে নেন অস্ট্রিয়ার টেনিস তারকা। ম্যাচে সাত বার সুমিতের সার্ভিস ব্রেক করেন থিয়েম। অন্যদিকে মাত্র দুই বার থিয়েমের সার্ভিস ব্রেক করেন নাগাল।

প্রথম ভারতীয় হিসেবে দ্বিতীয় রাউন্ডে নাগাল
শুধু ইউএস ওপেন নয়, সাত বছর পর একমাত্র ভারতীয় হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গলস বিভাগের দ্বিতীয় রাউন্ডে পৌঁছছিলেন সুমিত নাগাল। ২০১৩ সালে শেষবার এই নজির গড়েছিলেন ত্রিপুরার সোমদেব দেববর্মন। সেই বছরের উইম্বলডনের সিঙ্গলস বিভাগের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন তিনি।


Click it and Unblock the Notifications



















