
দ্বিতীয় এটিপি চ্যালেঞ্জার
আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসে এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় তারকা ফাকুন্দ বাগিনসের মুখোমুখি হয়েছিলেন ভারতের সুমিত নাগাল। মাত্র ৩৭ মিনিটে ম্যাচ জিতে যান ভারতীয় তারকা। নাগালের পক্ষে ৬-৪, ৬-২ ফলে ম্যাচ শেষ হয়।

সেরা এটিপি র্যাঙ্কিং
এই টুর্নামেন্টে নামার আগে এটিপি র্যাঙ্কিং-এ ১৬১ নম্বর স্থানে ছিলেন ভারতের সুমিত। টুর্নামেন্ট জেতার পর ২৬ ধাপ উঠে নাগালের বর্তমান র্যাঙ্কিং ১৩৫।

গত সপ্তাহে হার
গত সপ্তাহে বাঞ্জা লুকা এটিপি চ্যালেঞ্জারের ফাইনাল পর্যন্ত পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেননি সুমিত নাগাল। তবু ফাইনালে পৌঁছনো যে মুখের কথা নয়, তা ভারতীয় তারকার বর্তমান এটিপি র্যাঙ্কিং থেকেই বোঝা যাচ্ছে।

ইউএস ওপেন
ইউএস ওপেনের প্রথম রাউন্ডে রাজা রজার ফেডেরার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সুমিত নাগাল। রজারের বিরুদ্ধে তিনি প্রথম সেট জিতেও যান। নাগালের এই পারফরম্যান্স নিয়ে বিশ্বে চর্চা হয়।


Click it and Unblock the Notifications


















