
২০০০-এ লিয়েন্ডার
২০০০ সালে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে সুইশ রজার ফেডেরার মুখোমুখি হয়েছিলেন ভারতের টেনিস লেজেন্ড লিয়েন্ডার পেজ। তিন সেটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছিল। প্রথম সেট ৭-৫ গেমে জিতেছিলেন অলিম্পিকের টেনিসে ভারতকে ব্রোঞ্জ পদক দেওয়া লিয়েন্ডার। তবে শেষ দুটি সেট ১-৬, ৪-৬ গেমে রজার ফেডেরারের কাছে হেরেছিলেন ভারতীয় তারকা।

১৯ বছর পর
সোমবার ইউএস ওপেনে রজার ফেডেরারের মুখোমুখি হয়েছিলেন ভারতের তরুণ টেনিস তারকা সুমিত নাগাল। বিশ্বকে চমকে দিয়ে রজারের বিরুদ্ধে ম্যাচের প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভারতীয় তরুণ। ১৯ বছর পর কোনও ভারতীয় হিসেবে টেনিসের বড় টুর্নামেন্টে ফেডেরারকে অন্তত এক সেটে হারানোর নজির গড়লেন সুমিত।

কাঁরা পারতেন
লিয়েন্ডার পেজ, সুমিত নাগাল ছাড়া বিশ্বের তিন নম্বর টেনিস তারকা রজার ফেডেরারের মুখোমুখি হয়েছিলেন ভারতের রোহন বোপান্না (২০০৬), সোমদেব দেববর্মন (২০১১, ২০১৩)। কিন্তু দু-জনই সুইশ তারকার কাছে স্ট্রেট সেটে হেরে যান।


Click it and Unblock the Notifications


















