সঙ্গী বদলে সিনসিনাটি মাস্টার্স জিতলেন সানিয়া, হলেন ডাবলসে বিশ্বের এক নম্বর

বেঙ্গালুরু, ২২ অগাস্ট : টেনিসে ডাবলস ক্রমতালিতায় পয়লা নম্বরে একাই রইলেন ভারতের সেরা টেনিস তারকা সানিয়া মির্জা। নতুন সঙ্গী বারবোরা স্ট্রাইকোভাকে নিয়ে সিনসিনাটি মাস্টার্স জিতলেন তিনি। এবং সবচেয়ে মজার, তিনি হারালেন কিছুদিন আগেও তাঁর ডাবলস পার্টনার থাকা মার্টিনা হিঙ্গিসকে।

রবিবার বারবোরাকে সঙ্গে নিয়ে সানিয়া পরাজিত করলেন মার্টিনা হিঙ্গিস ও কোকো ভ্যান্দেওয়েঘে জুটিকে। ৭-৫, ৬-৪ ব্যবধানে এদিন জেতেন সানিয়ারা। এর ফলে হিঙ্গিসকে ছাপিয়ে এখন মহিলাদের ডাবলস ক্রমতালিকায় একনম্বরে রইলেন সানিয়াই।

এবার অলিম্পিকে ডাবলস ও সিঙ্গলসের কোনওটাতেই কোনও পদক জিততে পারেননি সানিয়া মির্জা। তবে তার জন্য সিনসিনাটি মাস্টার্সে তার কোনও প্রভাব পড়েনি। চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভাকে সঙ্গী করে জুটিতে প্রথম মাস্টার্স ট্রফি জিতলেন তিনি।

এর আগে কাঙ্খিত ফলাফল না আসায় সানিয়া ও হিঙ্গিস জুটি ভেঙে বেরিয়ে আসেন। হিঙ্গিস অলিম্পিকে রুপো পেলেও সানিয়াকে খালি হাতে ফিরে আসতে হয়েছিল। তবে তাতে যে তিনি হতাশ হননি তা সিনসিনাটি ওপেন জিতে প্রমাণ করলেন সানিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 22, 2016, 16:21 [IST]
Other articles published on Aug 22, 2016
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+