'সুশান্ত, তুমি তো আমার সঙ্গে টেনিস খেলবে বলেছিলে', মর্মাহত সানিয়ার পোস্ট

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংবাদ যেন বিশ্বাস করতে পারছেন না টেনিস সুন্দরী সানিয়া মির্জা। রবিবার মুম্বইয়ে বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিনেতা। মাত্র ৩৪ বছর বয়সে তরুণ অভিনেতার এমন মর্মান্তিত প্রয়াণে শোকস্তব্ধ দেশ।

সুশান্তের ৫০টি ইচ্ছা

সুশান্তের ৫০টি ইচ্ছা

সুশান্ত নিজের হাতে তাঁর ৫০ ইচ্ছার কথা লিখে গিয়েছেন। জীবনকে কতটা ভালবাসতেন তাই উইস লিস্টের তালিকা দেখলেই বোঝা যায়। ৫০ টি স্বপ্ন পূরণের তালিকায় প্রথমে সুশান্ত প্লেন চালানো শিখতে চেয়েছেন। দুই নম্বরে তালিকায় রয়েছে একশো পড়ুয়াকে নাসায় ওয়ার্কশপ করতে পাঠানোর ইচ্ছা।তিন নম্বরে রয়েছে বাঁ-হাতে ক্রিকেট ম্যাচ খেলার ইচ্ছা।

যত্ন নিয়ে ইচ্ছার কথা লিখতেন সুশান্ত

যত্ন নিয়ে ইচ্ছার কথা লিখতেন সুশান্ত

মজার বিষয়ে বেশ যত্ন নিয়ে এভাবে তালিকায় তৈরি রয়েছেন। এক রঙের কালিতে নয়। নীল, কালো, সবুজ বিভিন্ন রঙের কালিতে সুশান্ত এভাবে ইচ্ছার খাতা তৈরি করেছিলেন।নিজের একটা ল্যাম্বরগিনি কিনতে চেয়েছিলেন সুশান্ত। এরপর আরও রয়েছে ট্রেনে করে গোটা ইউরোপ ঘুরতে চেয়েছিলেন সুশান্ত।স্পেস ট্রেনিং নিতে চেয়েছিলেন সুশান্ত, ভারতের সবচেয়ে বড় লাইব্রেরী গড়তে চেয়েছিলেন। বই লিখতেও চেয়েছিলেন অভিনেতা।

প্রথম সারির টেনিস তারকার সঙ্গে ম্যাচ খেলার ইচ্ছে

প্রথম সারির টেনিস তারকার সঙ্গে ম্যাচ খেলার ইচ্ছে

সুশান্তের সেই ৫০টি ইচ্ছের তালিকায় ছিল প্রথম সারির কোনও এক টেনিস তারকার সঙ্গে টেনিস ম্যাচ খেলা। দেশের অন্যতম সেরা টেনিস তারকা সানিয়ার সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিলেন। সেই ম্যাচ খেলার আগে না ফেরার দেশে চলে যাওয়া সুশান্তকে নিয়ে মর্মাহত সানিয়া মির্জা।

সানিয়ার টুইট

সানিয়ার টুইট

সোশ্যাল মিডিয়ায় সানিয়া লেখেন, 'তোমাকে নিয়ে এই কথাগুলো লিখতে গিয়ে আমার হাত কাঁপছে। সুশান্ত তুমি বলেছিলে একদিন আমার সঙ্গে টেনিস খেলবে। তুমি দারুণ হাসিখুশি। তোমার হাসি মুখ অন্যকে হাসতে শেখায়। সেই তুমি এত দুঃখ মনে পুষে ছিলে। বন্ধু ভালো থেকো। পৃথিবীর সবাই তোমায় মিস করবে।'

শোকস্তব্ধ দেশ

শোকস্তব্ধ দেশ

ক্রিকেট থেকে রাজনীতির জগৎ, সাধারণ ফ্যান থেকে বলিউড তারকারা সুশান্তের তারা হয়ে যাওয়ায় বাকরুদ্ধ। এখবর এখনও বিশ্বাস করা যায় না বলে অনেকেই টুইট করে চলেছেন।

আচমকাই এশিয়া কাপের আয়োজক নির্বাচন নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই-এর কড়া প্রতিক্রিয়া

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 15, 2020, 15:14 [IST]
Other articles published on Jun 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+